স্টোকসের দেশ ছাড়ায় বাধা, জোরকদমে তদন্ত চালাচ্ছে পুলিশ
নাইট ক্লাবের বাইরে বেন স্টোকস জড়ালেন কেলেঙ্কারিতে। তবে পুলিশ এখনও সূত্র খুঁজতে সাক্ষীদের ডাকছে।
নাইট ক্লাবে গন্ডগোলের জেরে এবার অ্যাসেজের দলের সঙ্গে বাইরে যাওয়া থমকে গেল বেন স্টোকসের। কারণ ইংলিশ পুলিশ তদন্ত চালাচ্ছে। তাই এই অবস্থায় দেশ ছাড়ার নির্দেশ নেই তাঁর।

প্রায় মাসখানেক আগে নাইটক্লাবের থেকে বার হয়ে রাস্তায় মারামারি করেন ইংল্যান্ড দলের সহ অধিনায়ক বেন স্টোকস। পাওয়া যায় সেই মারামারি করার ফুটেজ। এরপরই আরও বেশি খারাপ জায়গায় চলে গেলেন ইংলিশ এই ক্রিকেটার।
তবে এই ঘটনায় এখনও সাক্ষীরা সামনে আসেননি। তদন্তকারী পুলিশদের পক্ষ থেকে আরও একদফা আবেদন করা হয়েছে এই ঘটনার সময় যে দুজন সাক্ষী ছিলেন ফুটেজে তাঁরা যেন সামনে এসে তদন্তের কাজে সহায়তা করেন।
তদন্তকারী অ্যাভন ও সামারসেট পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় নিজেদের আবেদন পোস্ট করা হয়েছে।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">We've issued a renewed appeal to trace two men we believe may have witnessed a disorder in Bristol on 25 September. <a href="https://t.co/QOg32HETuE">pic.twitter.com/QOg32HETuE</a></p>— Avon&Somerset Police (@ASPolice) <a href="https://twitter.com/ASPolice/status/919908769596919808?ref_src=twsrc%5Etfw">October 16, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এই ঘটনায় একজন ২৭ বছর বয়সী মানুষের মুখে সামাণ্য ক্ষত হয়েছিল। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে রাত ২.১৯ নাগাদ ট্রাইঙ্গেল ওয়েস্টের এমবার্গো নাইট ক্লাব থেকে কুইন্স রোডের দিকে দুজন হাঁটতে শুরু করেছিলেন তাঁদের একজন সাদা শার্ট পড়া রোগা চেহেরার অন্যজন পাঁচ ফুট ন ইঞ্চি উচ্চতার টি-শার্ট পরিহিত যুবক ।
এই দুজন ছাড়া তিন জন যুবক নিজেদের থেকে পুলিশ স্টেশনে এসে কথা বলে গেছেন বলেও জানিয়েছে পুলিশ।
এর আগেও একবার এ ধরনের ঘটনা ঘটান বেন স্টোকস। ২০১২ সালে এক ঘটনায় গ্রেফতার হওয়ার পর পুলিশ তাঁকে সতর্ক করে দিয়েছিল। কিন্তু ফের তিনি গভীর রাতে মদ্যপান করে এই নিন্দনীয় ঘটনা ঘটালেন। যা একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটারের কাছ থেকে আশাপ্রদ নয়। ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপ থেকে এমনই এক কারণে তিনি ছিটকে গিয়েছিলেন।












Click it and Unblock the Notifications