বিশ্বকাপের ২০ দিনের মাথায় কোথায় দাঁড়িয়ে কোন দল, একনজরে পয়েন্ট তালিকা

বিশ্বকাপের পর্দা উঠেছিল ৩০ মে। দেখতে দেখতে আজ টুর্নামেন্টের ২০তম দিন। পয়েন্ট টেবিলে কোথায় দাঁড়িয়ে কোন দল, একনজরে দেখে নিন পয়েন্ট তালিকা (ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচের আগে পর্যন্ত)

বিশ্বকাপের পর্দা উঠেছিল ৩০ মে। দেখতে দেখতে আজ টুর্নামেন্টের ২০তম দিন। পয়েন্ট টেবিলে কোথায় দাঁড়িয়ে কোন দল, একনজরে দেখে নিন পয়েন্ট তালিকা (ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচের আগে পর্যন্ত)

বিশ্বকাপে ২০ দিনের মাথায় কোথায় দাঁড়িয়ে কোন দল, একনজরে পয়েন্ট তালিকা

১) অস্ট্রেলিয়া- ৫ ম্যাচে ৪টিতে জয়, ভারতের বিরুদ্ধে একটি মাত্র ম্যাচ হেরেছে অজিরা। ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে ফিঞ্চ অ্যান্ড কোম্পানি।

২) নিউজিল্যান্ড- গত বিশ্বকাপের রানার্স দলও দারুণ ছন্দে রয়েছে। ৪ ম্যাচের তিনটি জিতেছে কিউয়িরা। ভারতের বিরুদ্ধে একটি ম্যাচ ড্র করেছে উইলিয়ামসনরা। ৭ পয়েন্ট নিয়ে লিগের দু'নম্বরে নিউজিল্যান্ড

৩) ভারত- নিউজিল্যান্ডের মতো চার ম্যাচ শেষে ৭ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে ভারত। রান রেটের বিচারে সামান্য পিছিয়ে থাকায় ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ৩ নম্বরে ভারত।

৪)ইংল্যান্ড- ৪ ম্যাচ শেষে ইংল্যান্ডের পয়েন্ট এখন ৬। পাকিস্তানের বিরুদ্ধে একটি হার বাদ দিলে আয়োজক দল ইংল্যান্ডের বিশ্বকাপ সফর ঈর্ষণীয়।

৫) বাংলাদেশ- টুর্নামেন্টের ডার্ক হর্স বলা হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজকে। পরিবর্তে প্রকৃত কালো ঘোড়া হয়ে উঠেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টুর্নামেন্ট জমিয়ে দিয়েছে শাকিবরা।৫ ম্যাচে ২টিতে জয় ও এক ম্যাচে পয়েন্ট ভাগাভাগির পর ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ৫ নম্বরে বাংলাদেশ।

৬)শ্রীলঙ্কা- ৫ ম্যাচ খেলে শ্রীলঙ্কার পয়েন্ট এখন ৪।শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে বসেছে শ্রীলঙ্কা।

৭)ওয়েস্ট ইন্ডিজ- পাকিস্তানকে হারিয়ে দারুণ শুরু করেও ধারাবাহিকতার অভাবে ডুবেছে ওয়েস্ট ইন্ডিজ। ৫ ম্যাচ শেষে তাঁদের পয়েন্ট এখন ৩।

৮)দক্ষিণ আফ্রিকা- টুর্নামেন্টে ৫ ম্য়াচে একটি জয়। ফলে প্রোটিয়ারা ৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে এখন ৮ নম্বরে।

৯) পাকিস্তান- ভারতের বিরুদ্ধে ম্যাচ হারের পর ৫ ম্যাচ শেষে পাকিস্তানের ঝুলিতে ৩ পয়েন্ট।

১০) আফগানিস্তান- ৪ ম্যাচ খেলা হয়ে গেলেও আফগানিস্তান দল এখনও পয়েন্ট টেবিলে খাতা খুলতে না পারায় তারা এখন লিগের শেষ স্থানে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+