Modi Met Indian Team: টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে কোন আহ্বান মোদীর? রোহিতরা সংবর্ধিত হবেন বিধান ভবনেও
Modi Met Indian Team: টি২০ বিশ্বকাপ জিতে দেশে ফেরার পর ভারতীয় দলের সঙ্গে মিলিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টি২০ বিশ্বকাপ হাতে তিনি ভারতীয় দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের সঙ্গে ছবিও তোলেন।
এরপর গোটা দলের সঙ্গে বসে বেশ কিছুক্ষণ আলাপচারিতায় মাতেন প্রধানমন্ত্রী। তখনই ভারতীয় দলের প্রতি বিশেষ আহ্বান জানান মোদী।

ভারত টি২০ বিশ্বকাপ জেতার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তার মাধ্যমে। এরপর বার্বাডোজে ফোন করে টি২০ বিশ্বকাপজয়ী দলের হেড কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা ও ফাইনালের নায়ক বিরাট কোহলির সঙ্গে কথা বলেন।
ভারতীয় দলকে তাঁর বাসভবনে আসার জন্য আমন্ত্রণও জানান। আজ সকালে দিল্লি পৌঁছয় ভারতীয় দল। বেলা ১২টা নাগাদ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় দলের সাক্ষাতের কথা ছিল। মোদীর সঙ্গে ভারতীয় ক্রিকেটাররা দেখা করতে যান বিশেষ জার্সি পরে।
#WATCH | Indian Cricket team meets Prime Minister Narendra Modi at 7, Lok Kalyan Marg.
— ANI (@ANI) July 4, 2024
Team India arrived at Delhi airport today morning after winning the T20 World Cup in Barbados on 29th June. pic.twitter.com/840otjWkic
ভারত টি২০ বিশ্বকাপ যে জার্সি পরে খেলেছিল তার রং এক থাকলেও লেখায় কিছু বদল ছিল। জার্সির সামনে ইন্ডিয়ার নীচে লেখা ছিল চ্যাম্পিয়ন্স। ২ বার টি২০ বিশ্বকাপ জিতল ভারত। তা চিহ্নিত করতে বিসিসিআইয়ের লোগোর উপর ২টি তারাও রাখা হয়েছে।
ভারতীয় দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়েছিলেন বিসিসিআই সভাপতি রজার বিনি, সচিব জয় শাহ। চেয়ারে বসে নিখাদ আড্ডার মেজাজে ভারতীয় দলের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে সহাস্য মোদীকে। কখনও জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজার উদ্দেশে কিছু বলেছেন।
#WATCH | The Indian Cricket team arrives at Delhi Airport to depart for Mumbai, where a victory parade is scheduled from Marine Drive to Wankhede Stadium.
— ANI (@ANI) July 4, 2024
The team met Prime Minister Narendra Modi in Delhi today. pic.twitter.com/zSU68qYZgx
কখনও যুজবেন্দ্র চাহালের উদ্দেশে কিছু বলেছেন প্রধানমন্ত্রী, যাতে দুজনকে হাসতে দেখা গিয়েছে। রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়, জসপ্রীত বুমরাহ, বিরাট কোহলি, হার্দিক পাণ্ডিয়ারা মাইক হাতে কিছু বলেছেন। সূর্যকুমার যাদবকেও কিছু বলতে দেখা গিয়েছে। তাঁদের সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী।
মোদীর একদিকে ছিলেন রাহুল, অন্যদিকে রোহিত। কী কথোপকথন হয়েছে তা বিস্তারিতভাবে জানা না গেলেও, সূত্রের খবর, ভারতীয় দলকে ট্রফি জয়ের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান মোদী। প্রধানমন্ত্রীর বাসভবনে প্রাতরাশের বৈঠক সেরে ভারতীয় দল সোজা চলে গিয়েছে দিল্লি বিমানবন্দরে। সেখান থেকে বিশ্বচ্যাম্পিয়নরা মুম্বই পৌঁছবেন।
Maharashtra | The Bus that is to be used in the Victory Parade of the Indian Cricket Team reaches Marine Drive.
— ANI (@ANI) July 4, 2024
Team India will shortly depart from Delhi to Mumbai, where a victory parade is scheduled from Marine Drive to Wankhede Stadium. pic.twitter.com/gr6lEGVYtg
মুম্বইয়ে মেরিন ড্রাইভে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে হুডখোলা বাস। ভিকট্রি প্যারেডে অংশ নেবে ভারতীয় দল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে বিশেষ অনুষ্ঠান। ভারতীয় টি২০ বিশ্বকাপজয়ী দলে ছিলেন মুম্বইয়ের চার ক্রিকেটার- রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, শিবম দুবে ও যশস্বী জয়সওয়াল।
কাল তাঁদের সংবর্ধিত করা হবে বিধান ভবন কমপ্লেক্সে। শিবসেনা বিধায়ক প্রতাপ সারনাইক মহারাষ্ট্র বিধানসভায় ভারতীয় দলের ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়ার প্রসঙ্গ উত্থাপন করলে স্পিকার রাহুল নারওয়েকর জানান, কাল বিধান ভবনে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠান হবে। থাকবেন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে।












Click it and Unblock the Notifications