Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রধানমন্ত্রীর বাসভবনে হরমনপ্রীত অ্যান্ড কোং, উপহার পাওয়ার পর কাকে কী বললেন মোদী?

দিল্লিতে নিজের বাসভবনে প্রথমবার বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা দলের সদস্যদের সঙ্গে মিলিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বকাপ জেতার জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর হাতে তুলে বিশ্বকাপ তুলে দেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর ও সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা। দলের সকলের সই করা একটি জার্সিও উপহার দেওয়া হয় প্রধানমন্ত্রীকে, যাতে নামের জায়গায় লেখা ছিল নমো।

ভারতীয় দলের হেড কোচ অমল মুজুমদার এবং দলের ক্রিকেটাররা বসা করে ৭ নম্বর লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছন। ছিল কড়া নিরাপত্তার বন্দোবস্ত। সূত্রের খবর, যেভাবে বিশ্বকাপে ভারতীয় দল দুরন্ত কামব্যাক করে খেতাব জিতেছে তার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, লিগ পর্বে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার কাছে পরাস্ত হয়েছিলেন হরমনপ্রীতরা।

প্রধানমন্ত্রী ক্রিকেটারদের সঙ্গে বসে নানাবিধ বিষয়ে কথাও বলেন। সূত্রের খবর, অধিনায়ক হরমনপ্রীত কৌর ২০১৭ সালের একটি স্মৃতিচারণ করেন, যখন তাঁরা ট্রফি ছাড়াই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। তিনি উল্লেখ করেন যে, এবার ট্রফি নিয়ে দেখা করার পর তাঁরা ভবিষ্যতে আরও ঘনঘন দেখা করার ইচ্ছা পোষণ করেন।

সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা বলেন, প্রধানমন্ত্রী তাঁদের অনুপ্রাণিত করেছেন এবং সবার জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন। তিনি আরও বলেন যে, প্রধানমন্ত্রীর কারণেই মেয়েরা আজ সব ক্ষেত্রে ভালো করছেন।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় অলরাউন্ডার দীপ্তি শর্মা জানান, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তিনি ২০১৭ সালের সাক্ষাতের কথা স্মরণ করেন, যখন প্রধানমন্ত্রী তাঁদের কঠোর পরিশ্রম চালিয়ে যেতে বলেছিলেন এবং বলেছিলেন যে, তাহলেই তাঁরা স্বপ্নপূরণ করতে পারবেন।

প্রধানমন্ত্রী মোদী এদিন দীপ্তি শর্মার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 'জয় শ্রী রাম' লেখা এবং তাঁর হাতে ভগবান হনুমানের ট্যাটু নিয়ে আলোচনা করেন। দীপ্তি জানান, এটি তাঁকে শক্তি যোগায়।

প্রধানমন্ত্রী হরমনপ্রীতের ফাইনাল ম্যাচের পর বল পকেটে রাখার বিষয়টি নিয়েও কথা বলেন। হরমনপ্রীত জানান, বলটি তাঁর কাছে আসায় তিনি ভাগ্যবান এবং তিনি সেটি রেখে দিয়েছেন।

প্রধানমন্ত্রী আমনজ্যোত কৌরের বিশ্বকাপ ফাইনালে বিখ্যাত ক্যাচ নিয়েও আলোচনা করেন। বেশ কয়েকবারের প্রচেষ্টায় ক্যাচটি তালুবন্দি করেন আমনজ্যোত। আমনজ্যোত বলেন, এটি এমন একটি ভুল যা তিনি দেখতে পছন্দ করেন। প্রধানমন্ত্রী বলেন, ক্যাচ ধরার সময় বলের দিকে দেখতে হয়, কিন্তু ক্যাচ ধরার পর ট্রফির দিকে দেখতে হয়। ক্রান্তি গৌড় উল্লেখ করেন যে, তাঁর ভাই প্রধানমন্ত্রীর একজন বড় ভক্ত। এর উত্তরে প্রধানমন্ত্রী অবিলম্বে তাদের সঙ্গে দেখা করার জন্য আমন্ত্রণ জানান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+