Modi In Varanasi: বারাণসীতে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের শিলান্যাস, মহাদেবকে উৎসর্গ করে কী বললেন মোদী?
Modi In Varanasi: লোকসভা নির্বাচনের আগে বারাণসীর জনগণকে উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজ তিনি শিলান্যাস করলেন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। উত্তরপ্রদেশে তৃতীয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হতে চলেছে এটি।
স্টেডিয়ামের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগণিত মহিলা। প্রধানমন্ত্রীর কথায় উঠে এসেছে সংসদে মহিলা সংরক্ষণ বিল পাস করানোর বিষয়টিও।

কানপুর, লখনউয়ের পর বারাণসীতেও এবার গড়ে উঠছে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম। এদিন এই স্টেডিয়াম শিলান্যাসের পাশাপাশি ১৬টি অটল রেসিডেন্সিয়াল স্কুলের উদ্বোধনও করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আরও একবার বারাণসীতে আসার সুযোগ পেলাম। কাশীতে এসে যে আনন্দ অনুভব করি, তা কোনও কিছুর সঙ্গে তুলনীয় নয়।
চাঁদে শিবশক্তি পয়েন্ট রয়েছে। কাশীতেও। এদিন সে কথা মনে করিয়ে চন্দ্রযান মিশনের সাফল্যের জন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। বারাণসীতে যে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের শিলান্যাস হলো তা পূর্বাঞ্চলেক যুব সম্প্রদায়ের কাছে আশীর্বাদস্বরূপ হবে বলেও আশাবাদী প্রধানমন্ত্রী।

মোদী বলেন, ক্রিকেটে সারা বিশ্বের সঙ্গে ভারতের যোগ রয়েছে। নতুন দেশও ক্রিকেটে আসছে। মহাদেবের শহরে স্টেডিয়ামটিও তাঁকেই উৎসর্গ করা। কাশীতে এই স্টেডিয়ামটি হওয়ায় ক্রীড়াবিদরাও উপকৃত হবেন। পূর্বাঞ্চলের উজ্জ্বল নক্ষত্র হবে স্টেডিয়ামটি। খেলাধুলো সম্পর্কে ধারণা বদলানোর ফলেই বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে দেশের সাফল্য আসছে বলেও দাবি মোদীর।
Speaking at foundation stone laying ceremony of International Cricket Stadium in Varanasi. It will help popularise sports and nurture sporting talent among youngsters. https://t.co/mcWhBvdTr7
— Narendra Modi (@narendramodi) September 23, 2023
ক্রীড়াবিদদের যেভাবে সরকারি সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে তার সুফল মিলছে বলেও দাবি মোদীর। বারাণসীর এই ক্রিকেট স্টেডিয়ামটি গড়তে খরচ হচ্ছে ৪৫১ কোটি টাকা। যার মধ্যে জমি কিনতে লেগেছে ১২১ কোটি টাকা। ৩০ হাজার দর্শকাসন থাকবে। ফ্লাডলাইটের আকৃতি হচ্ছে ত্রিশূলের মতো। স্টেডিয়ামটি হচ্ছে বেলপাতার আদলে। স্টেডিয়াম গড়ে তোলার ক্ষেত্রে একটি অংশ থাকবে ডমরু-সদৃশ।
কাশীর ইতিহাস, সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে স্টেডিয়ামটি তৈরি হচ্ছে। গ্যালারি এমনভাবে তৈরি হচ্ছে যা দেখে মিল পাওয়া যাবে বারাণসীর গঙ্গার ঘাটের সঙ্গে। রাজাতালাব এলাকার রিং রোডে স্টেডিয়ামটি তৈরি হবে। ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
पहली बार उत्तर प्रदेश में @BCCI द्वारा इंटरनेशनल क्रिकेट स्टेडियम के निर्माण का कार्य हो रहा है...
— Yogi Adityanath (@myogiadityanath) September 23, 2023
प्रदेश के सभी खेल प्रेमियों की ओर से आदरणीय प्रधानमंत्री श्री @narendramodi जी का हृदय से स्वागत-अभिनंदन! pic.twitter.com/OPHTcnDr9a
বিসিসিআই সভাপতি রজার বিনি, সহ সভাপতি রাজীব শুক্লা, বোর্ড সচিব জয় শাহ ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনীল গাভাসকর, গুণ্ডাপ্পা বিশ্বনাথ, সচিন তেন্ডুলকর, রবি শাস্ত্রী, দিলীপ বেঙ্গসরকারের মতো ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications