Modi On IND vs PAK: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তানকে জোর কটাক্ষ মোদীর, জানালেন পছন্দের ফুটবলারদের নাম

Modi On IND vs PAK: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর কয়েক দিনের মধ্যেই ছিটকে গিয়েছিল আয়োজক দেশ পাকিস্তান। তাতে আবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

বিরাট কোহলির অপরাজিত শতরানের দৌলতে পাকিস্তানকে হারিয়েছিল রোহিত শর্মার ভারত। এবার সেই জয় নিয়ে পাকিস্তানকে তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Modi On IND vs PAK

মাঠে নামার আগে বড় বড় ভাষণ দিতে দেখা গিয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী থেকে শুরু করে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের কর্তাদের। এমনকী চ্যাম্পিয়ন্স ট্রফির বিপর্যয়ের পরও ব্যর্থতার ধারা অব্যাহত রেখেছে পাকিস্তান।

ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০ আন্তর্জাতিকে পাকিস্তান ৯১ রানে গুটিয়ে যায়, কিউয়িরা জেতে ৫৯ বল বাকি থাকতে ৯ উইকেটে। পাকিস্তানের ক্রিকেট তলানিতে পৌঁছে গিয়েছে। আর ভারতের কাছে ম্যাচ হলে তো কথাই নেই। হারার প্রহর গোনার পালা চলতে থাকে।

লেক্স ফ্রিডম্যানের পডকাস্টে নরেন্দ্র মোদীর সাক্ষাৎকারে ওঠে খেলার প্রসঙ্গ। ভারত-পাকিস্তান দ্বৈরথের প্রসঙ্গে কোন দল সেরা সেই প্রশ্ন করা হয়েছিল প্রধানমন্ত্রীকে। নরেন্দ্র মোদী নিজেও সমস্ত ধরনের খেলাকে উৎসাহিত করে থাকেন। উন্নত হয়েছে দেশের ক্রীড়া পরিকাঠামো। ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজনকেও পাখির চোখ করেছেন মোদী।

খেলাধুলো নিয়ে প্রশ্নের উত্তরে মোদী বলেন, আমি মনে করি গোটা বিশ্বকে উজ্জীবিত রাখার ক্ষমতা রয়েছে খেলাধুলোরই। খেলার স্পিরিট গোটা বিশ্বকে একত্রিত করতে পারে। ফলে আমি কখনই চাই না খেলাধুলোকে অবজ্ঞা করা হোক। মানুষের বিবর্তনে খেলাধুলোর বড় ভূমিকা রয়েছে।

মোদীর মতে, খেলা শুধু খেলা নয়। এটি অনেক গভীরে গিয়ে মানুষের মধ্যে সংযোগ সুদৃঢ় করে থাকে। এখন এই প্রশ্নের উত্তরে আসি যে, কে ভালো, কে ভালো নয়। খেলাধুলোর টেকনিকের বিষয়ে বলতে হলে আমি বলব, এ ব্যাপারে আমি বিশেষজ্ঞ নই। যাঁরা এই বিষয়ে পারদর্শী, সেই বিশেষজ্ঞরাই যথাযথ মূল্যায়ন করতে পারবেন। বলতে পারবেন কোন দল বা কোন প্লেয়ার বাকিদের চেয়ে ভালো।

এরপরই মোদী বলেন, কিন্তু কখনও কখনও ফলাফলও কথা বলে। যেমন কিছুদিন আগে ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচ হলো। রেজাল্টেই স্পষ্ট হয়ে গেল কারা ভালো টিম।

নরেন্দ্র মোদীকে প্রশ্ন করা হয়েছিল তাঁর মতে সেরা ফুটবলার কে? প্রধানমন্ত্রী বলেন, আশির দশকের ফুটবলারদের মধ্যে অবশ্যই দিয়েগো মারাদোনা। আর এখনকার ফুটবলারদের মধ্যে সকলেই লিওনেল মেসির কথাই বলবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+