Modi On T20 World Cup: ভারতের টি২০ বিশ্বকাপ জয়ের 'আসলি স্টোরি'! মস্কোয় গিয়ে ফাঁস করলেন মোদী

Modi On T20 World Cup: ভারতের টি২০ বিশ্বকাপ জয়ের কথা গুরুত্ব পেল রাশিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে। মস্কোয় প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ-পর্বে।

মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম ভারত কোনও বিশ্বকাপ, কিংবা আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হলো। টি২০ বিশ্বকাপ জয়ের পর প্যারিস অলিম্পিক্সেও দেশের সাফল্য নিয়ে আত্মবিশ্বাসী মোদী।

Modi On T20 World Cup

ভারত বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করে টি২০ বিশ্বকাপ জেতে। ফাইনাল ম্য়াচ শেষের পরই সোশ্যাল মিডিয়ায় ভিডিও-বার্তায় বিশ্বকাপ জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানান মোদী। তারপরই ফোন করে হেড কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলির সঙ্গ কথা বলেন।

ভারতীয় দলকে তাঁর বাসভবনে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। দিল্লিতে ফিরেই ৭, লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দল পৌঁছয়। বিসিসিআই কর্তারা, ক্রিকেটারদের কয়েকজনের স্ত্রী, সন্তানরাও হাজির ছিলেন।

ভারতীয় দলের সঙ্গে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ছবি তুললেও টি২০ বিশ্বকাপ ট্রফিতে হাত লাগাননি। এরপর ভারতীয় দলের সদস্যদের সঙ্গে বসে দীর্ঘক্ষণ টি২০ বিশ্বকাপের খুঁটিনাটি নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। হাল্কা মেজাজে সরস নানা মন্তব্যে সকলের মন জয় করে নেন। অনেক অজানা তথ্যও জানা গিয়েছে মোদীর সঙ্গে ভারতীয় দলের কোচ ও ক্রিকেটারদের কথোপকথন থেকে।

ভারতের টি২০ বিশ্বকাপজয়ী দলের সঙ্গে সাক্ষাতের কয়েক ঘণ্টা পরেই প্রধানমন্ত্রীর বাসভবনে আমন্ত্রিত ছিলেন প্যারিস অলিম্পিক্সগামী ভারতীয় অ্যাথলিটরা। কয়েকজন সেই আলাপচারিতায় যোগ দিয়েছিলেন ভার্চুয়ালি। মোদী অ্যাথলিটদের উৎসাহিত করেন। পারফর্ম করার পাশাপাশি অলিম্পিক্সের আসর থেকে অনেক কিছু শেখার সুযোগ হাতছাড়া না করতেও বলেন।

মস্কোয় প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বক্তব্য রাখার সময় মোদী ভারতের টি২০ বিশ্বকাপ জয়ের প্রসঙ্গ তুললেই উপস্থিত সকলে করতালি দেন। তাঁদের কাছে প্রধানমন্ত্রী জানতে চেয়েছিলেন, ভারতের টি২০ বিশ্বজয়ের পর তাঁরা রাশিয়ায় সেই জয় সেলিব্রেট করেছিলেন কিনা, এই জয়ে গর্বিত হয়েছেন কিনা। সকলেই জানান, তাঁরা ওই জয়ের আনন্দে মাতোয়ারা হয়েছিলেন।

মোদী বলেন, এই জয়ের পিছনেও 'আসলি স্টোরি' রয়েছে। তা হলো বিশ্বকাপ জয়ের যাত্রাপথ। আমাদের দেশের যুবরা, যুবশক্তি শেষ বল, শেষ মুহূর্ত অবধি হাল না ছেড়ে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকেন। জয় তাঁদেরই পায়ে চুম্বন করে যাঁরা হাল ছেড়ে দেন না। এটা শুধু ক্রিকেট নয়, সমস্ত ক্রীড়াক্ষেত্রেই প্রযোজ্য।

প্যারিস অলিম্পিক্স নিয়ে আশাবাদী মোদী বলেন, আমাদের ক্রীড়াবিদরা বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে ঐতিহাসিক পারফরম্যান্স উপহার দিয়ে চলেছেন। প্যারিস অলিম্পিক্সেও ভারতের সেরা ক্রীড়াবিদদের নিয়ে গঠিত দল যাচ্ছে। প্রত্যেক ক্রীড়াবিদই অলিম্পিক্সে নিজেদের সেরাটা উজাড় করে সাফল্য পেতে দৃঢ়প্রত্যয়ী। ভারতের যুবশক্তির যে আত্মবিশ্বাস দেখা যাচ্ছে তাই আমাদের দেশের সম্পদ।

উল্লেখ্য, তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর মোদীর এটিই প্রথম রাশিয়া সফর। দু-দিনের সফরে তাঁকে গতকাল স্বাগত জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+