Sachin Tendulkar: মোদীকে ভারতীয় দলের জার্সি উপহার সচিনের, রোহিতদের বিশ্বকাপ জয় নিয়েও আত্মবিশ্বাসী
Sachin Tendulkar: বারাণসীর কাশীতে আজ চাঁদের হাট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিলান্যাস করলেন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। ৪৫১ কোটি টাকা ব্যয়ে নির্মীয়মাণ মহাদেবকে উৎসর্গীকৃত স্টেডিয়ামটির কাজ শেষ হবে ২০২৫ সালের ডিসেম্বরে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে শুরু করে বিসিসিআইয়ের শীর্ষকর্তারা এবং একঝাঁক প্রাক্তন তারকা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে।

ক্রিকেটারদের মধ্য়ে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন সচিন তেন্ডুলকর। তিনি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন ভারতীয় দলের নতুন জার্সি। যাতে নামের জায়গায় লেখা রয়েছে নমো (NAMO)। জার্সির পিছনে যে নম্বর লেখা থাকে, মোদীর ক্ষেত্রে সেটি ১। ক্রিকেট কেরিয়ারে সচিনের জার্সির পিছনে লেখা থাকতো ১০ সংখ্যাটি।
বিসিসিআই সভাপতি রজার বিনি ও বোর্ড সচিব জয় শাহ নরেন্দ্র মোদীকে উপহার দেন একটি বিশেষ স্মারক ব্যাট। হাজির ছিলেন তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব, সুনীল গাভাসকর, দিলীপ বেঙ্গসরকার, রবি শাস্ত্রী-সহ ভারতীয় ক্রিকেটের নক্ষত্ররা। এদিনের অনুষ্ঠানে যোগদানের আগে সচিন, শাস্ত্রী, জয় শাহরা গিয়েছিলেন কাশী বিশ্বনাথের মন্দিরে পুজো দিতে।

বিমানে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সচিন লিখেছেন, একজনের (সুনীল গাভাসকর) খেলা দেখে বড় হয়েছি, বাকি দু-জনের (রবি শাস্ত্রী ও দিলীপ বেঙ্গসরকার) সঙ্গে মাঠে নামার সুযোগ পেয়েছি। ১৯৮৩ সালে এঁরাই ভিত তৈরি করেছিলেন, ২০১১ সালে আমি উপলব্ধি করেছিলাম বিশ্বকাপ জয়ের আনন্দ। আশা করি বর্তমান ভারতীয় দল ফের বিশ্বকাপ দেশে ফেরাবে।
Grew up admiring one and had the opportunity of sharing the field with the other two. 🏏 They laid the foundation with the 1983 victory, and I experienced the joy in 2011! Here's to hoping the current squad brings it home in 2023! 🏆🇮🇳 pic.twitter.com/UAEnRHKd2C
— Sachin Tendulkar (@sachin_rt) September 23, 2023
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জানান, কেন্দ্রীয় সরকারের স্মার্ট সিটি মিশনের সহযোগিতায় স্টেডিয়ামটি তৈরি হচ্ছে। ১২১ কোটি টাকার বিনিময়ে স্টেডিয়াম নির্মাণের জন্য জমি কিনেছে উত্তরপ্রদেশ সরকার। ৩৩০ কোটি টাকা বিসিসিআইয়ের তরফে স্টেডিয়াম নির্মাণে দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications