অনলাইনে লুডো খেলে একে অপরের সঙ্গে নিবিড়তা ধরে রাখছেন ভারতের মহিলা ক্রিকেটাররা

অনলাইনে লুডো খেলে একে অপরের সঙ্গে নিবিড়তা ধরে রাখছেন ভারতের মহিলা ক্রিকেটাররা

করোনা ভাইরাসের আতঙ্কে ঘরবন্দি গোটা বিশ্ব। ঘরবন্দি দেশের সাধারণ মানুষ থেকে ক্রীড়া ব্যক্তিত্বরা। এই অবস্থায় একে অপরের সঙ্গে নিবিড়তা ধরে রাখতে এক মোক্ষম উপায়কে আপন করে নিয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যরা। সে সম্পর্কে জানালেন দেশের অন্যতম সেরা মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা।

মারণ করোনা ভাইরাস

মারণ করোনা ভাইরাস

বিশ্বব্যাপী সাড়ে ১৮ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে মৃতের সংখ্যা এক লক্ষ চোদ্দ হাজার ছাড়িয়ে গিয়েছে। ভারতে আক্রান্তের সংখ্যা ৯ হাজার পেরিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে প্রায় ৩৩০ জনের।

লকডাউনে বন্ধ ক্রিকেট

লকডাউনে বন্ধ ক্রিকেট

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে ২১ দিনের লকডাউনের ঘোষণা দিয়েছিল কেন্দ্র। এরপরও সমস্যা অব্যাহত থাকায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর দেশের বেশ কয়েকটি রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়। এদিকে করোনা ভাইরাসের জেরে স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। আরও পিছিয়ে কিংবা বাতিল হয়ে যেতে পারে টুর্নামেন্ট। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে চলতি বছর এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপও আয়োজন করা সম্ভব নয় বলে মনে করা হচ্ছে। এহেন পরিস্থিতিতে প্রশাসনের নির্দেশ মেনে ঘরবন্দিই রয়েছেন ক্রিকেটাররা। এই দীর্ঘ সময়ে কেউ শরীরচর্চা করে তো কেউ নানা ধরনের কসরত করে সময় কাটাচ্ছেন।

কী করছেন মহিলা ক্রিকেটাররা

কী করছেন মহিলা ক্রিকেটাররা

লকডাউনে সময় কাটানো এবং একে অপরের সঙ্গে যোগাযোগ অনলাইনে লুডো খেলছেন ভারতের মহিলা ক্রিকেট দলের সদস্য। সেই দলের অন্যতম সদস্য তথা বাঁ-হাতি ওপেনার নিজে একথা জানিয়েছেন। স্মৃতির সাক্ষাতকারের ভিডিও পোস্ট করেছে বিসিসিআই।

পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন মান্ধানা

ওই ভিডিও-তে স্মৃতি মান্ধানা জানিয়েছেন যে তিনি কীভাবে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। শরীরচর্চা, রান্না এবং ভাইয়ের সঙ্গে খুনসুটি করে তিনি লকডাউনে সময় কাটাচ্ছেন বলে জানিয়েছেন ভারতের মহিলা ক্রিকেট দলের তারকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+