টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত চেন্নাইয়ের, দুই দলেই রইল চমক

রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে জয়ের ছন্দে ফেরার লক্ষ্যে মাঠে নামছে চেন্নাই সুপার কিংস। 

রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে জয়ের ছন্দে ফেরার লক্ষ্যে মাঠে নামছে চেন্নাই সুপার কিংস।

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত চেন্নাইয়ের, দুই দলেই রইল চমক

গুরুত্বপূর্ণ এই ম্যাচ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই ম্যাচে নিজেদের দলে একটি পরিবর্তন এনেছে সিএসকে। করন শর্মার পরিবর্তে দলে এসেছেন দীপক চাহার।

অন্য দিকে, দলে পরিবর্তন এনেছে সানরাইজার্স হায়দরাবাদও। ইউসুফ পঠানের পরিবর্তে দলে এসেছেন দীপক চাহার।

নিজেদের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হারতে হয়েছে মহেন্দ্র সিং ধোনির দলকে।
অন্য দিকে, গত ম্যাচে শ্রেয়াস আইয়ারের দিল্লি ডেয়ারডেভিলসকে নয় উইকেটে হারিয়ে বেশ চনমনে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরবাদ। অর্থাৎ রবিবারের ম্যাচটা দু'টি দলের কাছেই চ্যালেঞ্জের মতো। এই ম্যাচ জিতলেই প্লে-অফ নিশ্চিত করে ফেলবে চেন্নাই সুপার কিংস।

এক ঝলকে দেখে নিন দুই দলের প্রথম একাদশ

সানরাইজার্স হায়দরাবাদ:
শিখর ধবন, অ্যালেক্স হেলস, কেন উইলিয়ামসন, মণীশ পান্ডে, সাকিব আল হাসান, দীপক হুডা, শ্রীবৎস গোস্বামী, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কল

চেন্নাই সুপার কিংস:
শেন ওয়াটসন, অম্বতি রায়াডু, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, স্যাম বিলিংস, ডোয়েন ব্রাভো, রবীন্দ্র জাডেজা, ডেভিড উইলি, হরভজন সিং, দীপক চাহার, শার্দূল ঠাকুর

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+