টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত চেন্নাই সুপার কিংসের

আর কিছু সময়ের অপেক্ষা, তার পরই এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইতিমধ্যেই এই ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ শীর্ষে।

আর কিছু সময়ের অপেক্ষা, তার পরই এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইতিমধ্যেই এই ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ শীর্ষে। দুই দলের সমর্থকেরাই এসে ভীড় জমিয়েছেন স্টেডিয়ামে। তবে, এই দুই ফ্র্যাঞ্চাইজির লড়াইকে ছাপিয়ে যাচ্ছে দুই দলের দুই যুযুধান অধিনায়কের মগজাস্ত্রের লড়াই। এক জন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, অপর জন বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি।

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত চেন্নাই সুপার কিংসের

চলতি আইপিএলে একে বারেই ভাল ছন্দে নেই রয়্যাল চ্যালেঞ্জার্সে বেঙ্গালুরু। এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে দু'টিতে জয় পেয়েছে বিরাট কোহলির দল। হারতে হয়েছে ৩টি ম্যাচে। পাঁচ ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে আছেন বিরাট কোহালির দল।

অন্য দিকে, এ দিনের ম্যাচে বিরাটদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস পাঁচ ম্যাচ খেলে জয় পেয়েছে চারটিতে। হার মাত্র একটি ম্যাচে। পাঁচ ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা।

এই ম্যাচে দুই দলের লক্ষ ভিন্ন। বিরাটের দলের লক্ষ লিগ টেবিলের উপরের দিকে উঠে আসা এবং মহেন্দ্র সিং ধোনির সিএসকে চাইবে কিংস ইলেভেন পঞ্জাবকে সরিয়ে লিগ শীর্ষে উঠে আসতে।

তবে মাঠের লড়াইয়ে যাই হোক, ভাগ্যরে লড়াইয়ে কিন্তু বিরাট কোহলিকে হারিয়ে দিল মহেন্দ্র সিং ধোনি। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিল সিএসকে।

দলে দু'টি পরিবর্তনও এনেছেন ধোনি। ফাফ দু'প্লেসির পরিবর্তে দলে ফিরেছেন ইমরান তাহির। করন শর্মার পরিবর্তে দলে ফিরেছেন হরভজন সিং।

অন্য দিকে, সিএসকের মতো দলে দু'টি পরিবর্তন এনেছে আরসিবিও। মনন ভোরার পরিবর্তে এই ম্যাচে বেঙ্গালুরুর দলে সুযোগ পেয়েছেন পবন নেগী এবং ক্রিস ওকসের পরিবর্তে প্রথম একাদশে জায়গা পেয়েছেন কলিন ডি গ্র্যান্ডহোম।

চেন্নাই সুপার কিংস:
শেন ওয়াটসন, অম্বতি রায়াডু, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, স্যাম বিলিংস, ডোয়েন ব্রাভো, রবীন্দ্র জাডেজা, দীপক চাহার, ইমরান তাহির, হরভজন সিং, শার্দূল ঠাকুর

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু:
কুইন্টন ডি'কক, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, কোরি অ্যান্ডারসন, মননদীপ সিং, কলিন ডি গ্র্যান্ডহোম, ওয়াশিংটন সুন্দর, পবন নেগী, উমেশ যাদব, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+