টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত হায়দরাবাদের, চমক দুই দলের প্রথম একাদশেও

চেন্নাইয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন কেন উইলিয়ামসন।

রবিবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আইপিএলের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ এবং চেন্নাই সুপার কিংস। গত ম্যাচে হারতে হলেও চলতি আইপিএলে ভাল শুরু করেছে হায়দরাবাদের দলটি। চার ম্যাচে থেকে ছয় পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগে টেবিলের চার নম্বরে আছে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ।

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত হায়দরাবাদের, চমক দুই দলের প্রথম একাদশেও

অন্য দিকে এ দিনের ম্যাচে হায়দরাবাদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংসের পরিসংখ্যানও অনেকটা একই রকম। হায়দরাবাদের মতো চেন্নাই দলটিও এখনও পর্যন্ত খেলেছে চারটি ম্যাচ। যার মধ্যে তিনটিতেই জিতেছে তারা। হার মাত্র একটি ম্যাচে। কিন্তু রান রেটে ভাল থাকায় লিগ টেবিলে দ্বিতীয় স্থানে আছে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে লড়াইয়ের আগে ভাগ্যের লড়াইয়ে কিন্তু ধোনিকে হারিয়ে দিল কেন উইলিয়ামসন। ঘরের মাঠে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন।
দু'টি দলই নিজেদের প্রথম একাদশে পরিবর্তন এনেছে।
শিখর ধবন চোটের কবল থেকে পুরোপুরি সুস্থ না হয়ে ওঠায় হায়দরাবাদের জার্সিতে অভিষেক হচ্ছে রিকি ভুইয়ের। অন্য দিকে, অসুস্থ ইমরান তাহিরের পরিবর্তে চেন্নাই দলে ফিরছেন ফাফ দু'প্লেসি।

সানরাইজার্স হায়দরাবাদ:

ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন, ইউসুফ পাঠান, মণীশ পান্ডে,দীপক হুডা, সাকিব আল হাসান, রিকি ভুই, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, বিলি স্ট্যানলেক, সিদ্ধার্থ কল

চেন্নাই সুপার কিংস:

শেন ওয়াটসন, অম্বতি রায়াডু, সুরেশ রায়না, ফাফ দু'প্লেসি, মহেন্দ্র সিং ধোনি, স্যাম বিলিংস, ডোয়েন ব্রাভো, রবীন্দ্র জাডেজা, দীপক চাহার, করন শর্মা, শার্দূল ঠাকুর

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+