টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত মুম্বইয়ের, চমক মুম্বইয়ের দলে

চেন্নাইয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা।

শনিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েসানের মাঠে আইপিএলের অন্য়তম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। এখনও পর্যন্ত ছ'টি ম্যাচ খেলে ৫টি জয় পেয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। হার মাত্র একটিতে। ছয় ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষ স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত মুম্বইয়ের, চমক মুম্বইয়ের দলে

অন্য দিকে, গত বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স টুর্নামেন্ট শুরু থেকেই অফ কালার রয়েছে। চেন্নাইয়ের মতো মুম্বইও এখনও পর্যন্ত খেলেছে ছয়টি ম্যাচ। কিন্তু তাদের জয় এসেছে মাত্র একটি ম্যাচে। পাঁচটি ম্যাচেই দেখতে হয়েছে হারের মুখ।

টুর্নামেন্টের মাঝামাঝি পর্যায় এসেও সঠিক টিম কম্বিনেশন হাতড়ে বেড়াচ্ছে রোহিত শর্মা দল।
তবে, ২০১৮ আইপিএলে ভাল কিছু করতে হলে আর কোনও ম্যাচই হারা যাবে না মুম্বই ইন্ডিয়ান্সকে। এই পরিস্থিতিতে আর ম্যাচ হারলে প্লে অফে পৌছনই কঠিন হয়ে যাবে বাণিজ্য নগরীর দলটির জন্য।

ম্যাচ শুরু আর কয়েক মুহূর্তের অপেক্ষা। তার আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল মুম্বই ইন্ডিয়ান্স।
চেন্নাই সুপার কিংস নিজেদের দলে কোনও পরিবর্তন না আনলেও, দলে দু'টি পরিবর্তন এনেছেন মুম্বই ইন্ডিয়ান্স। কিরন পোলার্ডের পরিবর্তে প্রথম এগারোয় জায়গা পেয়েছেন জেপি ডুমিনি এবং মুস্তাফিজুর রহমানের পরিবর্তে দলে এসেছেন বেন কার্টিং।

মুম্বই ইন্ডিয়ান্স:
রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ঈশান কিষান, জেপি ডুমিনি, ক্রুণাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, এভিন লুইস, মিচেল ম্যাকলেনাঘান, মায়াঙ্ক আগারওয়াল, যশপ্রীত বুমরা, বেন কার্টিং

চেন্নাই সুপার কিংস:
শেন ওয়াটসন, অম্বতি রায়ডু, সুরেশ রায়না, স্যাম বিলিংস, এমএস ধোনি, রবীন্দ্র জাডেজা, ডোয়েন ব্র্যাভো, হরভজন সিং, শার্দূল ঠাকুর, দীপক চাহার, ইমরান তাহির

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+