বিরাটের মতোই একই প্রতিপক্ষের বিরুদ্ধে সর্বাধিক শতরানের মালিক কারা?
বিরাটের মতোই একই প্রতিপক্ষের বিরুদ্ধে সর্বাধিক শতরানের মালিক কারা?
পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে শতরান করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। ক্য়ারিবিয়ানদের বিরুদ্ধে এটা তাঁর অষ্টম সেঞ্চুরি। যদিও তিনি একা নন, একই প্রতিপক্ষের বিরুদ্ধে সর্বাধিক শতরান করার তালিকায় রয়েছে আরও বেশ কিছু বড় নাম। সেই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। তাহলে একে কে, চট করে দেখে নিন।

সইদ আনোয়ার
পাকিস্তানের ব্যাটিং লেজেন্ড বাঁ-হাতি সইদ আনোয়ার রয়েছেন তালিকার তিন নম্বরে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সাতটি শতরান রয়েছে তাঁর। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫২টি একদিনের ম্যাচে ৪৪.৮৫-র গড়ে ২১৯৮ রান করেছেন আনোয়ার।

সনৎ জয়সূর্য
ভারতের বিরুদ্ধে ৮৯টি ওয়ান ডে খেলে ৭টি শতরান করেছেন সনৎ জয়সূর্য। ৩৬.২৩ গড়ে ভারতের বিরুদ্ধে ২৮৯৯ রান করেছেন শ্রীলঙ্কার ব্যাটিং লেজেন্ড।

অ্যারন ফিঞ্চ
অস্ট্রেলিয়ার ওয়ান ডে দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ জায়গা করে নিয়েছেন এই তালিকায়। ইংল্যান্ডের বিরুদ্ধে সাতটা শতরান আছে তাঁর। ৫০.১২-র গড়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ১২৫৩ রান করেছেন ফিঞ্চ।

বিরাট কোহলি
ওয়েস্ট ইন্ডিজ তো বটেই, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার বিরুদ্ধেও আটটি শতরান রয়েছে বিরাট কোহলির।

সচিন তেন্ডুলকর
এই তালিকাতেও এগিয়ে মাস্টার ব্লাস্টার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নয়টি শতরান রয়েছে সচিন তেন্ডুলকরের। ৭১টি ওয়ান ডে ম্যাচে ৪৪.৫৯-র গড়ে ৩০৭৭ রান করেছেন বিশ্ব ক্রিকেটের লেজেন্ড।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications