IPL: 'ম্যাচের সেরার যোগ্য দাবিদার অক্ষর, দীর্ঘ দিন পর নিজের বোলিং উপভোগ করছি', জানালেন নাইটদের বাতিল কুলদীপ

IPL: 'ম্যাচের সেরার যোগ্য দাবিদার অক্ষর, দীর্ঘ দিন পর নিজের বোলিং উপভোগ করছি', জানালেন নাইটদের বাতিল কুলদীপ

দিল্লি ক্যাপিটালসের শিবিরে একের পর এক কোভিড আক্রান্তের খবর আসার সঙ্গেই পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ ঘিরে তৈরি হয়েছিল অনিশ্চিয়তা। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের পরবির্তে ম্যাচ স্থানান্তরিত করা হয় ব্র্যাবোর্ন স্টেডিয়ামে। ম্যাচের দিন কোভিড আক্রান্ত হন টিম শেফার্ট। যদিও শেষ পর্যন্ত ম্যাচ আয়োজিত হয় এবং দুর্দান্ত ভাবে সেই ম্যাচে জয় তুলে নেয় দিল্লি ক্যাপিটালস।

দিল্লি-পাঞ্জাব ম্যাচের ফল এবং ম্যাচের সেরা কুলদীপ:

দিল্লি-পাঞ্জাব ম্যাচের ফল এবং ম্যাচের সেরা কুলদীপ:

শিবিরে কোভিড সংক্রমণের কারণে ঠিক মতো অনুশীলন করার সুযোগ না পেলেও দিল্লির বোলাররা ১১৫ রানে গুটিয়ে দেয় পাঞ্জাবের ইনিংস। জবাবে ৯ উইকেট হাতে নিয়ে ১০.৩ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দিল্লি। এই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন কুলদীপ যাদব। তবে, ম্যাচের পরে কুলদীপ জানিয়েছেন, তিনি এই ম্যাচের সেরা পুরস্কার অক্ষর প্যাটেলের সঙ্গে ভাগ করে নিতে চান। কুলদীপ জানিয়েছেন, মিডল ওভারে অক্ষরের দুর্দান্ত বোলিং-ই তাঁকে এই দুই উইকেট পেতে সাহায্য করেছে।

ম্যাচের সেরার পুরস্কার প্রাপ্য অক্ষর প্যাটেলের:

ম্যাচের সেরার পুরস্কার প্রাপ্য অক্ষর প্যাটেলের:

বাম হাতি রিস্ট স্পিনারের কথায়, "প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ। তবে, আমি এই ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার ভাগ করে নিতে চাই অক্ষর প্যাটেলের সঙ্গে। দারুণ বোলিং করেছে ও এবং গুরুত্বপূর্ণ কিছু উইকেট তুলে নিয়ে মিডিল ওভারে। আমার মতে ম্যাচের সেরা পুরস্কারের প্রাপ্য ও (অক্ষর), তবে আমি এটা ওর সঙ্গে ভাগ করে নেব।"

হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়া এবং ঋষভ পন্থের প্রশংসা:

হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়া এবং ঋষভ পন্থের প্রশংসা:

কলকাতা নাইট রাইডার্স থেকে মুক্তি পেয়ে এই মরসুমে তাঁর যে পুনঃজন্ম হয়েছে তার ইঙ্গিত পওয়া যায় কুলদীপের কথায়। তিনি বলেন, "সত্যি কথা বলতে এই মরসুমে অটুট আত্মবিশ্বাস পেয়েছি আমি এবং নিজের ভূমিকার সম্পর্কে আমার ধারণা স্পষ্ট। আমি লাইন এবং লেন্থে ফোকাস করি, ব্যাটার কী করবে সেই দিকে নয়। আমি এখন ভিডিও-ও দেখিনি, আপনি তখনই একজন ব্যাটারের ভিডিও দেখবেন যখন আপনি কনফিউসড থাকবেন। দীর্ঘ দিন পর নিজের বোলিংকে উপভোগ করছি এবং এর জন্য প্রশংসা প্রাপ্য ঋষভের। ও আমার পাশে থেকেছে। এটা একজন বোলিরকে অনেক বেশি আত্মবিশ্বাস দেয় এবং এটা আমাদের জন্য অ্যাডভান্টেজ।"

পয়েন্ট টেবলে দিল্লির অবস্থান:

পয়েন্ট টেবলে দিল্লির অবস্থান:

পাঞ্জাবের বিরুদ্ধে এই বিশাল জয়ের ফলে রান রেটে অনেকটা উন্নতি ঘটেছে দিল্লি ক্যাপিটালসের। ছয় ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবলের ষষ্ঠ স্থানে রয়েছে দিল্লি। ২২ এপ্রিল রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে ঋষভ পন্থের দল।

জরুরি তথ্য:

জরুরি তথ্য:

চলতি আইপিএল-এ ছয় ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে দিল্লি ক্য়াপিটালস। যেই তিনটি ম্যাচে দিল্লি জিতেছে সেই তিনিটি ম্যাচের-ই সেরা নির্বাচিত হয়েছে কুলদীপ যাদব। এই চায়নাম্যান মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাবের কিংসের বিরুদ্ধে ম্যাচে সেরা হন। এখনও পর্যন্ত এই তিন ম্যাচেই জিতেছে দিল্লি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+