Protest Against Sachin: সচিনের বাড়ির সামনে তুমুল বিক্ষোভ শাসক জোটের বিধায়কের, 'ভারত রত্ন' ফেরানোর দাবি

Protest Against Sachin: শাহরুখ খানের বাংলোর পর এবার সচিন তেন্ডুলকরের বাসভবনের বাইরে আছড়ে পড়ল তুমুল বিক্ষোভ। যার নেতৃত্ব দিলেন মহারাষ্ট্রের শাসক জোটে থাকা প্রহার জনশক্তি পার্টির বিধায়ক ওমপ্রকাশ বাবারাও ওরফে বাচ্চু কাদু।

অনলাইন গেমসের বিজ্ঞাপন করার জন্যই সচিনের বিরুদ্ধে এই প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি। উঠল ভারত রত্ন ফেরানোর দাবিও।

সচিনের বাড়ির সামনে তুমুল বিক্ষোভ শাসক জোটের বিধায়কের

বাচ্চু কাদুর নেতৃত্বে দলীয় কর্মী-সমর্থকরা আজ সকালে আচমরাই পোস্টার, ব্যানার নিয়ে সচিনের বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। চলতে থাকে জোরদার স্লোগান। এই ধরনের অনলাইন গেমসের বিজ্ঞাপন তরুণ প্রজন্মের উপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে দাবি করে ১৫ দিনের মধ্যে এই ধরনের বিজ্ঞাপন বন্ধের দাবি জানানো হয়।

দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাদু-সহ বিক্ষোভকারীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। বিক্ষোভকারীদের আটক করে বান্দ্রা পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হলে থানার বাইরে ধর্না-অবস্থানে বসেন পিজেপির কর্মী-সমর্থকরা। বিধায়কের বক্তব্য, যদি সচিন এই ধরনের বিজ্ঞাপন থেকে ৩০০ কোটি টাকা উপার্জন করতে চান, তাহলে অবিলম্বে তাঁর ভারত রত্ন ফেরানো উচিত। জাতীয় স্বার্থের চেয়ে অর্থ বড় হতে পারে না।

সচিনের বাড়ির সামনে তুমুল বিক্ষোভ শাসক জোটের বিধায়কের

কয়েকদিন আগে এই বিধায়কই মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে চিঠি লিখে জানিয়েছিলেন, সচিন যখন অনলাইন গেমিং প্রোমোট করছেন তখন তাঁর ভারত রত্ন সম্মান ফিরিয়ে নেওয়া হোক। এই ধরনের বিজ্ঞাপন থেকে বিরত না থাকলে সচিনের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন মহাবিকাশ আঘাড়ি সরকারের প্রাক্তন মন্ত্রী বাচ্চু কাদু।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী তাঁর চিঠির বিষয়ে পদক্ষেপ না করাতেই দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে সচিনের বাড়ির সামনে বিক্ষোভে সামিল হলেন কাদু। উল্লেখ্য, পেটিএম ফার্স্ট গেমের বিজ্ঞাপনে দেখা গিয়েছে সচিনকে। এই গেমিং প্রোগ্রামের মাধ্যমে অনলাইন গেম খেলে অর্থ উপার্জনের বার্তা দেওয়া হয়। পেটিএম ফার্স্ট গেম একটি ফ্যান্টাসি গেম অ্যাপ, যা নয়া বিতর্কে জড়াল মাস্টার ব্লাস্টারকে।

(ছবি- বাচ্চু কাদু টুইটার)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+