ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের সিরিজ নির্ণায়ক ম্যাচ, কেমন থাকবে ওয়াংখেড়ের পিচ কিংবা মুম্বই-র আবহাওয়া

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের সিরিজ নির্ণায়ক ম্যাচ, কেমন থাকবে ওয়াংখেড়ের পিচ কিংবা মুম্বই-র আবহাওয়া

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজ ১-১ ফলে অমীমাংসিত অবস্থায় আটকে রয়েছে। আজ সন্ধ্যায় মুম্বই-এ অনুষ্ঠিত হতে চলা সিরিজ নির্ণায়ক টি-টোয়েন্টিতে যে জিতবে, সেই হবে চ্যাম্পিয়ন। হাই-ভোল্টেজ এই ম্যাচের আগে দেখে নেওয়া যাক যে আজ কেমন হবে ওয়াংখেড়ের পিচ। মুম্বই-র আবহাওয়াই বা কেমন থাকবে।

ওয়াংখেড়ে-র পিচ

ওয়াংখেড়ে-র পিচ

সাধারণত মুম্বই-র ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল বা যে কটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়েছে, সেগুলি হাই স্কোরিং। ওয়াংখেড়ের পিচ বরাবারই ব্যাটিং সহায়ক। প্রচুর রান তুলতে সক্ষম হন ব্যাটসম্যানরা। আজকের ম্যাচও হাই স্কোরিং হবে বলেই জানিয়েছেন পিচ কিউরেটররা।

মুম্বই-র আবহাওয়া

মুম্বই-র আবহাওয়া

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ মুম্বই-এ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকলেও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কম থাকবে। অর্থাৎ ওয়াংখেড়ে-র মনোরম পরিবেশেই হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের হাই-ভোল্টেজ ম্যাচ।

ওয়াংখেড়ে-তে প্রতিদ্বন্দ্বিতা

ওয়াংখেড়ে-তে প্রতিদ্বন্দ্বিতা

মুম্বই-র ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল ভারত। হাই স্কোরিং ওই ম্য়াচ ৭ উইকেটে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ছক্কা হাঁকিয়ে ক্যারিবিয়ান শিবিরকে টুর্নামেন্টেক ফাইনালে তুলেছিল লেন্ডল সিমন্স।

প্রধান লড়াই

প্রধান লড়াই

ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সিরিজ নির্ধারক টি-টোয়েন্টিতে বেশ কয়েকটি লড়াই হাড্ডাহাড্ডি হতে চলেছে। তার মধ্যে অন্যতম টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার কেসরিক উইলিয়ামসের দ্বৈরথ। ভারতের সহ অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ক্যারিবিয়ান পেসার শেলডন কোটরেলের লড়াইও আকর্ষণীয় হতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+