ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি, কেমন হবে আহমেদাবাদের পিচ, কেমন থাকবে আবহাওয়া
ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি, কেমন হবে আহমেদাবাদের পিচ, কেমন থাকবে আবহাওয়া
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে পর্যুদস্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ভারত। ফলে আজকের ম্যাচে দুই দলের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা অনায়াসে বলে দেওয়া যায়। তার আগে দেখে নেওয়া যাক আজ আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ কেমন হবে। কেমন থাকবে আবহাওয়া।

কেমন হবে পিচ
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যে পিচে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি খেলেছিল ভারতীয় দল, সেখানেই আজকের ম্যাচও হবে। ফলে আগের দিনের মতোই পিচে বাউন্স থাকবে। ব্যাট পর্যন্ত সুন্দরভাবে বল পৌঁছবে। পিচ থেকে সুবিধা পাবেন স্পিনাররাও। তবে দেখে খেললে এই পিচে ব্যাটসম্যানরাও যে ফুল ফোটাতে পারেন, তা গত ম্যাচেই প্রমাণ হয়েছে।

কেমন থাকবে আবহাওয়া
ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টি-টোয়েন্টির দিন আহমেদাবাদে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। খুব একটা গরম না থাকায় ক্রিকেটাররা শান্তিতে মাঠে নামতে পারবেন বলে জানানো হয়েছে।

কখন-কোথায় দেখা যাবে ম্যাচ
আগামী ১২ মার্চ ভারত ও ইংল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা। স্টার স্পোর্টস নেটওয়ার্কে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে। ডিজনি + হটস্টারে খেলার লাইভ স্ট্রিমিং হবে।

এগিয়ে কোন দল
মূলত ব্যাটিং ব্যর্থতার কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ডুবতে হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে। সেই ভুল শুধরে নিলে দ্বিতীয় ম্যাচ জিততেই পারে বিরাট কোহলি শিবির। তবে ছেড়ে কথা বলবে না অ্যাডভান্টেজে থাকা ইংল্যান্ডও। ফলে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications