ভারত-ইংল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি, কেমন হবে আহমেদাবাদের পিচ, কেমন থাকবে আবহাওয়া
ভারত-ইংল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি, কেমন হবে আহমেদাবাদের পিচ, কেমন থাকবে আবহাওয়া
আর দুই দিন পরেই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। ধারে, ভারে এবং শক্তিতে প্রায় সমান সমান দুই দলের মধ্যে তুল্যমূল্য লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে ম্যাচ। এর জন্য কেমন পিচ তৈরি করেছেন কিউরেটর, সেদিন কেমন থাকবে আবহাওয়া, তা এক নজরে দেখে নেওয়া যাক।

পিচ রিপোর্ট
টেস্টে যেমনটা হয়েছিল, টি-টোয়েন্টিতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ তেমন হবে না বলে জানিয়ে দিয়েছেন কিউরেটর। এবারের উইকেট ব্যাটিং সহায়ক হবে বলে জানানো হয়েছে। তবে পিচ থেকে স্পিনাররাও সুবিধা পাবেন বলে জানিয়েছেন কিউরেটর। সন্ধ্যায় মাঠে শিশির পড়ার কোনও সম্ভাবনা নেই। টসে জিতে আগে ব্যাট করাই উচিত কাজ হবে বলে মনে করা হচ্ছে।

আবহাওয়া পূর্বাভাস
ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টি-টোয়েন্টির দিন আহমেদাবাদে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। খুব একটা গরম না থাকায় ক্রিকেটাররা শান্তিতে মাঠে নামতে পারবেন বলে জানানো হয়েছে।

কখন এবং কোথায় দেখা যাবে ম্যাচ
আগামী ১২ মার্চ ভারত ও ইংল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা। স্টার স্পোর্টস নেটওয়ার্কে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে। ডিজনি + হটস্টারে খেলার লাইভ স্ট্রিমিং হবে।

জিততে পারে কোন দল
টেস্ট সিরিজ হেরে গেলেও টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে শাসন করা কঠিন কাজ হবে। ধারে-ভারে ইংল্যান্ড যে এই মোকাবিলায় কিছুটা হলেও এগিয়ে রয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।












Click it and Unblock the Notifications