লাল পিচে হবে ভারত-ইংল্যান্ডের তৃতীয় টি-টোয়েন্টি, সুবিধা পাবেন কারা? বৃষ্টির সম্ভাবনা আছে কি?

টেস্টের পিচে হবে ভারত-ইংল্যান্ডের তৃতীয় টি-টোয়েন্টি, বৃষ্টির সম্ভাবনা আছে কি?

আর কয়েক ঘণ্টার মধ্যেই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ভারত। সিরিজের প্রথম দুই ম্যাচে যে পিচে খেলা হয়েছিল, আজ তাতে বদল ঘটানো হবে জানানো হয়েছে। সেক্ষেত্রে সুবিধা পাবেন কারা। আজ আহমেদাবাদের আবহাওয়া কেমন থাকবে, তাও জেনে নেওয়া যাক।

লাল পিচে বল ঘুরবে

লাল পিচে বল ঘুরবে

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের মধ্যে দুটি টেস্ট ম্যাচ খেলা হয়েছে। দুই ম্যাচে যে ধরনের পিচ ব্যবহার করা হয়েছিল, আজকের টি-টোয়েন্টি মোকাবিলার জন্য তৈরি উইকেটের সঙ্গে তার মিল আছে বলে জানানো হয়েছে। লাল পিচে বল বেশি করে ঘুরবে বলে জানিয়েছেন কিউরেটর। অতিরিক্তি সুবিধা পাবেন স্পিনাররা। পিচে বাউন্স তেমন থাকবে না বলেও জানানো হয়েছে।

কেমন হবে আবহাওয়া

কেমন হবে আবহাওয়া

ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টি-টোয়েন্টি চলাকালীন আহমেদাবাদে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। গরম থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

পাল্লা ভারী কোন শিবিরের

পাল্লা ভারী কোন শিবিরের

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের লাল পিচের সম্পূর্ণ সুবিধা নিয়ে ইংল্যান্ডেকে টেস্টে পর্যুদস্ত করেছিল ভারতীয় ক্রিকেট দল। কমবেশি একই রকম ফলাফল আশা করা যায় আজকের টি-টোয়েন্টি ম্যাচেও। ভারতীয় স্পিনাররা সফল হলে এই ম্যাচে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা খুব কম।

কোথায় দেখা যাবে ম্যাচ

কোথায় দেখা যাবে ম্যাচ

ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টি-টোয়েন্টি সন্ধ্যা সাতটা থেকে শুরু হয়েছে। স্টার নেটওয়ার্কে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে। ডিজনি + হটস্টারে খেলার লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন ক্রিকেট প্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+