কোন পিচে হবে ভারত-ইংল্যান্ড প্রথম ওয়ান ডে? কেমন থাকবে পুনের আবহাওয়া?

কোন পিচে হবে ভারত-ইংল্যান্ড প্রথম ওয়ান ডে? কেমন থাকবে পুনের আবহাওয়া?

ঘরের মাঠে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ কব্জা করে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে হবে এই ম্যাচ। যেখানে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা। সেই আবহে আজকের ম্যাচের পিচ কেমন থাকবে, তা দেখে নেওয়া যাক। আজ পুনের আবহাওয়া কেমন থাকবে, তাও জেনে নেওয়া যাক।

পিচ রিপোর্ট

পিচ রিপোর্ট

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের পিচ ব্যাটিং সহায়ক হবে বলে জানানো হয়েছে। তবে শুরুর দিকে ফাস্ট বোলাররা সুবিধা পাবেন। রাতের দিকে শিশির সমস্যা থাকায় পরে ব্যাটিং করা দল কিছুটা হলেও এগিয়ে থাকবে বলে জানানো হয়েছে।

আবহাওয়া পূর্বাভাস

আবহাওয়া পূর্বাভাস

আজ পুনেতে প্রধানত পরিস্কার আকাশ থাকবে বলে জানানো হয়েছে। তবে সন্ধ্যার দিকে সেখানে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে এর জন্য খেলা বন্ধ করতে হবে না বলেই প্রাথমিক ভাবে জানানো হয়েছে। মঙ্গলবার পুনের সর্বাধিক তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

এগিয়ে থাকবে কোন দল

এগিয়ে থাকবে কোন দল

ঘরের মাঠে দুর্দান্ত ছন্দে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। যদিও শেষ তিন ওয়ান ডে সিরিজে হারের মুখ দেখতে হয়েছে টিম ইন্ডিয়াকে। তবু ঘরের মাঠে এই সিরিজে যে বিরাট কোহলি শিবিরের পাল্লা ভারী থাকবে, তা বলাই যায়। অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড যে এই সিরিজে নিজের সেরাটা উজাড় করে দেবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

কখন শুরু হবে খেলা

কখন শুরু হবে খেলা

আজ দুপুর দেড়টায় ভারত ও ইংল্যান্ডের মধ্যে প্রথম ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হবে। স্টার নেটওয়ার্কে হবে ম্যাচ। জিও টিভি এবং ডিজনি+হটস্টারে খেলার লাইভ স্ট্রিমিং হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+