করোনার আবহে সিডনিতে অস্ট্রেলিয়ার সুমখে ভারত, কেমন হবে পিচ? রোদ-বৃষ্টির কি পূর্বাভাস?

করোনার আবহে সিডনিতে অস্ট্রেলিয়ার সুমখে ভারত, কেমন হবে পিচ? রোদ-বৃষ্টির কি পূর্বাভাস?

ভারত বনাম অস্ট্রেলিয়ার বর্ডার-গাভাসকর ট্রফি হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে উঠেছে। অ্যাডিলেডে সিরিজের প্রথম ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। মেলবোর্নে সেই হারের বদলা নিয়েছে অজিঙ্ক রাহানে নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। ১-১ অবস্থায় সিডনিতে একে অপরের মুখোমুখি হতে চলেছে দুই দল। ম্যাচের পাঁচ দিন কেমন থাকবে ওই শহরের আবহাওয়া, কেমন হবে মাঠের পিচ, তা এক নজরে দেখে নেওয়া যাক।

পিচ রিপোর্ট

পিচ রিপোর্ট

বরাবরের মতো এবারও সিডনি ক্রিকেট গ্রাউন্ডের পিচ ব্যাটিং সহায়ক হবে বলে জানিয়েছেন কিউরেটর। বল ব্যাট পর্যন্ত পৌঁছবে। তৃতীয় দিন থেকে পিচ ভাঙতে শুরু করলে সেখানে স্পিনাররা সহায়তা পাবেন বলে জানানো হয়েছে। ফলে সিডনি টেস্টে ভারতের রবিচন্দ্রণ অশ্বিন ও অস্ট্রেলিয়ার নাথান লায়নের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলা চলে। বলের সাইন থাকা পর্যন্ত পিচ থেকে সিমাররা ফায়দা তুলতে পারবেন বলেও জানিয়েছেন কিউরেটর।

আবহাওয়া পূর্বাভাস

আবহাওয়া পূর্বাভাস

আবহাওয়া দফতর সূত্রে খবর, সিডনি টেস্ট ম্যাচের প্রথম দুই দিন সেখানে বৃষ্টি হতে পারে। ফলে খেলায় বিঘ্ন ঘটতে পারে। তবে পরের তিন দিন সিডনির আবহাওয়া রৌদ্রজ্জ্বল থাকবে বলে জানানো হয়েছে। ম্যাচ চলাকালীন সিডনিতে তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।

অস্ট্রেলিয়া শিবিরে ওয়ার্নার

অস্ট্রেলিয়া শিবিরে ওয়ার্নার

সিডনি টেস্টে অস্ট্রেলিয়া দলের প্রথম একাদশে ফিরছেন ডেভিড ওয়ার্নার। ফলে টিম পেইন শিবিরের শক্তি বাড়বে বলা চলে। অজিঙ্ক রাহানে শিবিরের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ওয়ার্নারের সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে উইল পুকোভস্কি।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ

উইল পুকোভস্কি, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মার্নাস লাবুসানে, ম্যাথু ওয়েড, ক্যামেরন গ্রিন, টিম পেইন (অধিনায়ক/উইকেটরক্ষক), নাথান লায়ন, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জোশ হ্যাজেলউড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+