টেস্ট ক্রিকেটের ইতিহাসে গোলাপি বলে কটি দিন রাতের টেস্ট হয়েছে জেনে নিন

ইডেনে ভারত-বাংলাদেশের মধ্যে দিন রাতের টেস্ট ম্যাচ আয়োজন করা নিয়ে দেশের ক্রিকেট বোর্ডের উত্তেজনার পারদ এখন তুঙ্গে।

ইডেনে ভারত-বাংলাদেশের মধ্যে দিন রাতের টেস্ট ম্যাচ আয়োজন করা নিয়ে দেশের ক্রিকেট বোর্ডের উত্তেজনার পারদ এখন তুঙ্গে। বিশেষ করে বিসিসিআইয়ের নতুন বোর্ড প্রেডিসেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় গোলাপি বলে ইডেন টেস্ট করা নিয়ে বিশেষভাবে আগ্রহী। কোহলিকেও সেই নিয়ে রাজি করিয়ে ফেলেছেন মহারাজ। একনজরে এবার দেখে নিন এর আগে কটি দিন রাতের টেস্ট ম্যাচ খেলা হয়েছে।

প্রথম দিন রাতের টেস্ট ম্যাচ

প্রথম দিন রাতের টেস্ট ম্যাচ

২০১৫ সালে প্রথম দিন রাতের টেস্ট শুরু হয়েছিল। অ্যাডিলেড ওভালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার গোলাপি বলে দিন রাতের টেস্ট ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়া। অজিরা সেই ম্যাচ জিতেছিল ৩ উইকেটের ব্যবধানে।

২০১৬ সালে এরপর টেস্টের নতুন এই ধারা জনপ্রিয়তা পায়

২০১৬ সালে এরপর টেস্টের নতুন এই ধারা জনপ্রিয়তা পায়

২০১৬ সালে এরপর তিনটি দিন রাতের টেস্ট ম্যাচ আয়োজন করা হয়েছিল। দুবাইয়ে দ্বিতীয় দিন রাতের টেস্ট ম্যাচ খেলে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান( অক্টোবর)। এরপর ঐ বছরের নভেম্বরে অ্যাডিলেড ওভালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নৈশালোকে ম্যাচ খেলে অস্ট্রেলিয়া।একই বছরে ডিসেম্বরে আবার ব্রিসবেনে পাকিস্তানের বিরুদ্ধে নৈশালোকে টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া।

২০১৭ সালে দিন রাতের টেস্ট

২০১৭ সালে দিন রাতের টেস্ট

২০১৭ সালে চারটি দিন রাতের টেস্ট হয়েছে। বার্মিংহ্যামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দিনরাতের টেস্ট খেলেছে ইংল্যান্ড। দুবাইয়ে নৈশালোকে টেস্ট খেলেছে পাকিস্তান-শ্রীলঙ্কা।ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে দিন রাতের টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে পোর্ট এলিজাবেথে জিম্বাবোয়ের বিরুদ্ধে দিন রাতে টেস্ট খেলেছে দক্ষিণ আফ্রিকা।

২০১৮ সালে দিন রাতের ম্যাচ

২০১৮ সালে দিন রাতের ম্যাচ

এই বছরে নিউজিল্যান্ডের ইডেন পার্কে ইংল্যান্ডের বিরুদ্ধে দিন রাতের টেস্ট ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে নৈশালোকে ম্যাচ খেলেছে ক্যারিবিয়ানরা।

 ২০১৯ সালে দিন রাতের টেস্ট

২০১৯ সালে দিন রাতের টেস্ট

ব্রিসবেনের গাব্বায় শ্রীলঙ্কার বিরুদ্ধে নৈশালোকে টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১১টি দিন রাতের টেস্ট ম্যাচ খেলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+