দিন রাতের টেস্টের খুঁটিনাটি: গোলাপি বলের বিরুদ্ধে ব্যাট হাতে সবচেয়ে বেশি রান হাঁকিয়েছেন কে?

আন্তর্জাতিক ক্রিকেটে গোলাপি বলে এখনও পর্যন্ত মোট ১১টি দিন রাতের টেস্ট ম্যাচ খেলা হয়েছে। শুক্রবার ২২ নভেম্বর ক্রিকেট দুনিয়ার ১২তম দিন রাতের টেস্ট খেলা হবে।

আন্তর্জাতিক ক্রিকেটে গোলাপি বলে এখনও পর্যন্ত মোট ১১টি দিন রাতের টেস্ট ম্যাচ খেলা হয়েছে। শুক্রবার ২২ নভেম্বর ক্রিকেট দুনিয়ার ১২তম দিন রাতের টেস্ট খেলা হবে। ক্রিকেটের নন্দনকানন ইডেনে প্রথমবার বাংলাদেশের বিরুদ্ধে দিনরাতের টেস্ট খেলতে নামছে ভারত।

গোলাপি বলের বিরুদ্ধে এখনও পর্যন্ত কটি শতরান এসেছে

গোলাপি বলের বিরুদ্ধে এখনও পর্যন্ত কটি শতরান এসেছে

এই ১১ টি দিন রাতের টেস্টে মোট ১৬টি সেঞ্চুরি এসেছে। যার মধ্যে ম্যাচের প্রথম ইনিংসে ৯ টি সেঞ্চুরি, দ্বিতীয় ইনিংসে ৩টি সেঞ্চুরি, তৃতীয় ইনিংসে ১টি সেঞ্চুরি ও চতুর্থ ইনিংসে ৩টি সেঞ্চুরি এসেছে।

দিন রাতের টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর

দিন রাতের টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর

গোলাপি বলে দিন রাতের টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ৩০২* রান। দুবাইয়ের মাটিতে ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাকিস্তানের ব্যাটসম্যান আজহার আলি এই রান হাঁকিয়েছিলেন। অন্যদিকে গোলাপি বলের বিরুদ্ধে সবেচেয়ে বেশি দুই সেঞ্চুরি হাঁকানোর কীর্তি রয়েছে পাকিস্তানের আসাদ শাফিকের (১৩৭ ও ১১২ রান)।

একনজরে দেখে নিন দিন রাতের টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরারদের তালিকা

একনজরে দেখে নিন দিন রাতের টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরারদের তালিকা

আজহার আলি (পাকিস্তান)- ৩০২* রান (২০১৬ সাল)
অ্যালেস্টার কুক(ইংল্যান্ড)- ২৪৩ রান (২০১৭ সাল)
দিমুথ করুণারত্নে ( শ্রীলঙ্কা)- ১৯৬ রান ( ২০১৭ সাল)
হেনরি নিকহোলস (নিউজিল্যান্ড)- ১৪৫* রান (২০১৮সাল)
উসমান খোয়াজা ( অস্ট্রেলিয়া) -১৪৫ রান ( ২০১৬সাল)
এছাডা় আসাদ শাফিক(১৩৭), জো রুট(১৩৬), স্টিভ স্মিথ(১৩০) শন মার্স(১২৬*) এডেন মার্করাম(১২৫), ফ্যাফ ডুপ্লেসি (১১৮*), ড্যারেন ব্র্যাভো( ১১৬), আসাদ শাফিক (১১২), পিটার হ্যান্ডসকম্ব ( ১০৫), স্টিফেন কুক( ১০৪), কেন উইলিয়ামসন (১০২রান) পিঙ্ক বলের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন।

কোহলি-রোহিতদের সামনে বড় সুযোগ

কোহলি-রোহিতদের সামনে বড় সুযোগ

কেরিয়ারে প্রথমবার দিন রাতের টেস্ট খেলতে নেমে এই তালিকায় বিরাট-রোহিত-পূজারা-রাহানেরা নাম তুলতে পারেন কিনা সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+