হান্ড্রেড অভিষেকে জেমাইমার 'সুপারচার্জ' দেখে বড় ঘোষণা পিটারসেনের

দ্য হান্ড্রেডে স্মরণীয় অভিষেক হল ভারতের জেমাইমা রডরিগেজের। খাদের কিনারা থেকে অবিশ্বাস্য ইনিংস খেলে দলকে জিতিয়ে হলেন ম্যাচের সেরা। আর তারপরই বড় ঘোষণা করলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন।

বিধ্বংসী জেমাইমা

গতকাল লিডসে ১০০ বলের প্রতিযোগিতা দ্য হান্ড্রেডে প্রথমে ব্যাট করে ওয়েলস ফায়ার তুলেছিল ৮ উইকেটে ১৩০। জবাবে ১৫ বল বাকি থাকতেই নর্গার্ন সুপারচার্জার্সকে ৬ উইকেটে জেতালেন জেমাইমা রডরিগেজ। তাও পাওয়ারপ্লে-তে সুপারচার্জার্স ১৮ বলের মধ্যে ১৯ রানে চার উইকেট হারানোর পর। ২৫ বলের পাওয়ারপ্লে-র সময় সুপারচার্জার্সের স্কোর ছিল ৪ উইকেটে ২৪। ফায়ার সেখানে ওই অবস্থায় ছিল ১ উইকেটে ৩৬। কিন্তু এরপরই ঝড় তোলেন রডরিগেজ।

স্মরণীয় অভিষেক

জেমাইমা ২৬ বলে অর্ধশতরান পূর্ণ করেন ৮টি চার ও একটি ছয়ের সাহায্যে। সুপারচার্জার্স ১০০ রান তোলে ৬৮তম বলের মাথায়। এরপরই ডেভিডসন-রিচার্ডসকে নিয়ে জেমাইমা শতরানের পার্টনারশিপ গড়েন মাত্র ৬১ বলে। তার মধ্যে জেমাইমারই ৭৮। ১৯ রানে চতুর্থ উইকেট পড়ার পর আর কোনও উইকেট ফেলতে পারেনি ফায়ার। ১৭টি চার ও একটি ছয়ের সাহায্যে ৪৩ বলে ৯২ করে অপরাজিত থাকেন জেমাইমা। ২৮ বলে ২৩ রান অ্যালিস ডেভিডসন-রিচার্ডসের।

পিটারসেনের পছন্দ

জেমাইমার এই রানই পুরুষ ও মহিলাদের হান্ড্রেড মিলিয়ে এখনও অবধি সর্বাধিক রান। দ্য হান্ড্রেড অভিষেকে ভারতীয় ব্যাটারের এই বিস্ফোরক ইনিংস দেখে মুগ্ধ ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেন। তিনি টুইটে লেখেন, জেমাইমাই এখন আমার ফেভারিট প্লেয়ার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+