১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ: বিশ্বকাপে ভারতের পথ চলা ছবিতে
ভারতের বিশ্বকাপ জয়ের যাত্রার ইতি হয়ে গিয়েছে বৃহস্পতিবারই সিডনিতে। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপে ভারতের প্রথম হার। আর সেখান থেকেই বিদায়। প্রথম থেকে শুরু করে ভারতের যাত্রাপথ ছিল মসৃণ সুখকরও বটে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে অনবদ্য প্রদর্শন ছিল ধোনি বাহিনীর। তবে বৃহস্পতিবার হয়তো ভারতের দিন ছিল না। ( গরিমা জলে গেল? ভারতীয় ক্রিকেট দলকে আক্রমণ করছে অসহনীয় মিডিয়া-সমর্থকরা!)
১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে ভারতের বিশ্বকাপ যাত্রা শুরু হয়। শেষ হয় ২৬ মার্চ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে। সাতটা ম্যাতে টানা জয় পেয়েছে ভারত।
পাকিস্তানের বিরুদ্ধে ৭৬ রানে জয়, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৩০ রানে জয়, সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৯ উইকেটে জয়, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪ উইকেটে জয়, আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটে জয়, জিম্বাবোয়ের বিরুদ্ধে ৬ উইকেটে জয় গ্রুপ স্তরে এই ছিল ভারতের জয়ের পরিসংখ্য়ান।
কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে ১০৯ রানে জয়, সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯৫ রানে হার, এই হল ভারতের হার-জিতের পরিসংখ্যান।
বিশ্বকাপে ভারতের পথ চলা তুলে ধরা হল ছবিতে

ম্যাচ ১ - পাকিস্তানের বিরুদ্ধে
পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন বিরাট।

ম্যাচ ১ - পাকিস্তানের বিরুদ্ধে
বিরাটের শতরানের পর অর্ধশতক শিখর ধাওয়ানের।

ম্যাচ ১ - পাকিস্তানের বিরুদ্ধে
পাকিস্তানের ব্যাটসম্যানের ক্যাচ নেওয়ার পর কোহলির প্রতিক্রিয়া।

ম্যাচ ১- পাকিস্তানের বিরুদ্ধে
পাকিস্তানের একটি উইকেট পরার পর রায়না ও রোহিত শর্মার উল্লাস।

ম্যাচ ১ - পাকিস্তান
পাকিস্তানকে ৭৬ রানে হারানোর পর ভারতীয় দল।

ম্যাচ ২ - দক্ষিণ আফ্রিকা
শিখর ধাওয়ানের শতরানের পর।

ম্যাচ ২ - দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে
দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানের উইকেট নেওয়ার পর ভারতীয় খেলোয়াড়দের উল্লাস।

ম্যাচ ২ - দক্ষিণ আফ্রিকা
ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৩০ রানে হারানোর পর ভারতীয় খেলোয়াড় বিপক্ষ দলের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাচ্ছেন।

ম্যাচ ৩ - সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে
রোহিত শর্মার অর্ধ শতকের পর।

ম্যাচ ৩ - সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে
খেলার মাঝে রোহিত ও বিরাটের জুটি।

ম্যাচ ৩ - সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে
১৪ রানে আউট হয়ে যান শিখর ধাওয়ান।

ম্যাচ ৩ - সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে
ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন অশ্বিন।

ম্যাচ ৪ - ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে
ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানের উইকেট নেওয়ার পর মহম্মদ শামি।

ম্যাচ ৪ - ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে
অশ্বিন ও ধোনির জুটি।

ম্যাচ ৪ - ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে
ধোনির অনবদ্য শট। ৪৫ নট আউট ছিলেন ধোনি।

ম্যাচ ৪ - ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে
ভারতকে ম্যাচে জেতানোর পর মাঠ ছাড়ছেন ধোনি।

ম্যাচ ৫ - আয়ারল্যান্ডের বিরুদ্ধে
আয়ারল্যান্ডের ব্যাটসম্যানকে আউট করার পর।

ম্যাচ ৫ - আয়ারল্যান্ডের বিরুদ্ধে
আয়ারল্যান্ড ম্যাচে শতরানের পর শিখর ধাওয়ান।

ম্যাচ ৫ - আয়ারল্যান্ডের বিরুদ্ধে
খেলার মাঝে ভারতীয় অধিনায়ক ও সহ অধিনায়কের বার্তালাপ।

ম্যাচ ৫ - আয়ারল্যান্ডের বিরুদ্ধে
বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে ভারতের ৮ উইকেট জয় নিশ্চিত করার পর ফিরে যাচ্ছেন।

ম্যাচ ৬ - জিম্বাবোয়ের বিরুদ্ধে
জিম্বাবোয়ের খেলোয়াড়কে আউট করার পর ভারতীয় খেলোয়াড়দের উচ্ছ্বাস।

ম্যাচ ৬ - জিম্বাবোয়ের বিরুদ্ধে
শতরান করার পর রায়না।

ম্যাচ ৬ - জিম্বাবোয়ের বিরুদ্ধে
ধোনি ৮৫ রান করে নট আউট ছিলেন।

ম্যাচ ৭ - বাংলাদেশের বিরুদ্ধে
শতরান করার পর রোহিত শর্মার উচ্ছ্বাস।

ম্যাচ ৭ - বাংলাদেশের বিরুদ্ধে
বাংলাদেশের উইকেট পরার পর ভারতীয় অধিনায়ক ধোনির উচ্ছ্বাস।

ম্যাচ ৭ - বাংলাদেশের বিরুদ্ধে
সাতে ৭। বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে ১০৯ রানে হারিয়ে টানা ৭ ম্যাচে জয় ভারতের।

সেমিফাইনাল ২ - অস্ট্রেলিয়ার বিরুদ্ধে
প্রথম উইকেটটা নিয়ে নেওয়ার পর ভারতীয় খেলোয়াড়দের উচ্ছ্বাস।

সেমিফাইনাল ২ - অস্ট্রেলিয়ার বিরুদ্ধে
স্টিভ স্মিথের দুরন্ত শতরান।

সেমিফাইনাল ২ - অস্ট্রেলিয়ার বিরুদ্ধে
অস্ট্রেলিয়ার ৩২৯ রানের জবাবে ধোনির ৬৫ রান ভারতীয় শিবিরের সেরা রান।

সেমিফাইনাল ২ - অস্ট্রেলিয়ার বিরুদ্ধে
ধোনি বাহিনীর বিশ্বকাপের পথচলা থমকে গেল। অস্ট্রেলিয়ার কাছে ৯৫ রানে পরাজয় হল ভারতের।

এম এস ধোনি
বিশ্বকাপের যাত্রা শেষে সাংবাদিক সম্মেলনে ভারতীয় অধিনায়ক এম এস ধোনি।












Click it and Unblock the Notifications