বার্সেলোনা থেকে বায়ার্ন মিউনিখে পাড়ি দিলেন কৌটিনহো
বার্সেলোনা থেকে বায়ার্ন মিউনিখে পাড়ি দিলেন কৌটিনহো
বার্সেলোনা থেকে বায়ার্ন মিউনিখে পাড়ি দিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিলিপে কৌটিনহো।
বেশকিছু দিন ধরে চলা জল্পনার অবসান ঘটল অবশেষে। বার্সেলোনার তরফে জানিয়ে দেওয়া হল, ২০১৯-২০ মরশুম জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের হয়েই খেলবেন ফিলিপে কৌটিনহো। ব্রাজিলিয়ান তারকাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তাঁকে শুভ কামনাও জানিয়েছে স্প্যানিশ ক্লাব।

গত বছরের জানুয়ারি মাসে ১৪২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে লিভারপুল থেকে বার্সেলোনায় আসেন ফিলিপে কৌটিনহো। এবার ৮.৫ মিলিয়ন ইউরো ও ওয়েজেস নিয়ে ব্রাজিলিয়ান তারকাকে চলতি মরশুমের জন্য ঋণে নিল বায়ার্ন মিউনিখ।
এখনও পর্যন্ত যা খবর, জার্মান ক্লাবে ১০ নম্বর জার্সি ফিলিপে কৌটিনহোর জন্য বরাদ্দ হয়েছে। গত মরশুম পর্যন্ত ওই জার্সি গায়ে দিতে দেখা গিয়েছিল ডাচ লেজেন্ড আর্জেন রবেনকে। তাঁর ফেলে যাওয়া স্থানে ফিলিপে কৌটিনহো পূরণ করতে পারেন কিনা, সেদিকে তাকিয়ে ফুটবল বিশ্ব। ব্রাজিলিয় তারকার সাফল্য নিয়ে আশাবাদী বায়ার্ন মিউনিখও।












Click it and Unblock the Notifications