সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে আবেদন

সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে আবেদন

করোনা ভাইরাসের আবহে চলতি বছরের আইপিএল হবে সংযুক্ত আরব আমিরশাহীতে। বিসিসিআইয়ের এই পদক্ষেপের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে আবেদন দাখিল করা হয়েছে বলে খবর। সেই আর্জি গ্রহণও করা হয়েছে বলে খবর।

সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে আবেদন

সূত্রের খবর, অভিষেক লোগো নামে এক আইনজীবী বম্বে হাইকোর্টে এই আবেদন দাখিল করেছেন। ওই হাইকোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি রেবাতি মোহিতে দেরের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হওয়ার কথা। সংযুক্ত আরব আমিরশাহীর পরিবর্তে ভারতেই আইপিএল হোক বলে নাকি আদালতে আর্জি করেছেন আইনজীবী লোগো।

সূত্রের খবর, নিজেকে ক্রিকেট ভক্ত পরিচয় দিয়ে বম্বে হাইকোর্টে আইনজীবী লোগো জানিয়েছেন, ২০১৯ সালের আইপিএলের ব্র্যান্ড ভ্যালু ছিল ৪৭৫ মিলিয়ন। করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে টুর্নামেন্ট হলে ব্র্যান্ড ভ্যালু নেমে যাবে বলে বক্তব্য আবেদনকারীর।

করোনা ভাইরাসের প্রভাব বাড়তে থাকায় ভারত থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আইপিএল। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এ বছরের আইপিএল। চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। অতিমারী পরিস্থিতিতে দেশের বাইরে টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে কড়া বিধি নিষেধ আরোপ করেছে বিসিসিআই। সে সব নির্দেশ মেনেই সংযুক্ত আরব আমিরশাহী যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+