আইপিএলের শুরু থেকে এখনও পর্যন্ত সিএসকে-র পারফরম্যান্স গ্রাফ দেখে নেওয়া যাক

আইপিএলের শুরু থেকে এখনও পর্যন্ত সিএসকে-র পারফরম্যান্স গ্রাফ দেখে নেওয়া যাক

আশা-নিরাশার দোলাচলেই আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরশাহীতে শুরু হতে চলেছে আইপিএল। টুর্নামেন্টের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস মরশুম শুরুর আগেই বেশ কয়েকটি ধাক্কা খেলেও এমএস ধোনির দলের আকর্ষণ কমেনি। আইপিএলের শুরু থেকে এখনও পর্যন্ত সেই দলের পারফরম্যান্স গ্রাফ দেখে নেওয়া যাক।

২০০৮ থেকে ২০০৯

২০০৮ থেকে ২০০৯

আইপিএলের শুরু থেকেই ধারাবাহিক ভাবে ভালো খেলে চলা চেন্নাই সুপার কিংস প্রথম বছর অর্থাৎ ২০০৮ সালে টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল। দক্ষিণ আফ্রিকায় হওয়া ২০০৯ সালের আইপিএলের সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল মহেন্দ্র সিং ধোনির দল।

২০১০ থেকে ২০১২

২০১০ থেকে ২০১২

২০১০ সালে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। ২০১১ সালেও খেতাব ধরে রাখতে সক্ষম হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনিরা। একমাত্র দল হিসেবে পরপর দুবার আইপিএল খেতাব জিতেছে সিএসকে। একমাত্র দল হিসেবে পরপর তিন বার প্রতিযোগিতার ফাইনালেও উঠেছে হলুদ ব্রিগেড। ২০১২ সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ফাইনাল হেরে গিয়েছিল চেন্নাই সুপার কিংস।

২০১৩ থেকে ২০১৭

২০১৩ থেকে ২০১৭

২০১৩ সালের আইপিএলের ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। ২০১৪ সালের আইপিএলে তৃতীয় হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনিরা। ২০১৫ সালের আইপিএলেও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএলের ফাইনাল হেরে গিয়েছিল সিএসকে। দুর্নীতির দায়ে ২০১৬ ও ২০১৭ সালের আইপিএলের বাইরে থাকতে হয়েছিল এন শ্রীনিবাসন শিবিরকে।

২০১৮ থেকে ২০১৯

২০১৮ থেকে ২০১৯

নির্বাসন থেকে ফিরে ২০১৮ সালের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। ২০১৯ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ফাইনাল হেরেছিলেন মহেন্দ্র সিং ধোনিরা।

জয়ের হার

জয়ের হার

আইপিএলের সবকটি দলের মধ্যে চেন্নাই সুপার কিংসের জয়ের হার সবচেয়ে বেশি। তিন বারের আইপিএল জয়ী দলের টুর্নামেন্টে জয়ের হার ৬১.২৮ শতাংশ।

অস্থির ২০২০

অস্থির ২০২০

করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হতে চলেছে ২০২০ সালের আইপিএল। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে চেন্নাই সুপার কিংস। দলের দুই ক্রিকেটার ও ১১ জন সাপোর্ট স্টাফের কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজেটিভ এসেছে। টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার দীপক চাহার তাঁদের মধ্যে অন্যতম। একই সঙ্গে দলের অন্যতম স্তম্ভ সুরেশ রায়নার আচমকাই দুবাই ছেড়ে ভারতে ফিরে আসার সিদ্ধান্ত সিএসকে শিবিরকে কিছুটা হলেও নড়বড়ে করে দিয়েছে বলা চলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+