বাংলাদেশ নয়, বুধবার ভারতের প্রধান প্রতিপক্ষ বৃষ্টি, কী বলছে হাওয়া অফিসের আপডেট
বাংলাদেশ নয়, বুধবার ভারতের প্রধান প্রতিপক্ষ বৃষ্টি, কী বলছে হাওয়া অফিসের আপডেট
যে ভাবে চলতি টি-২০ বিশ্বকাপে বৃষ্টি প্রত্যক্ষ ভাবে প্রভাব ফেলছে ম্যাচের ফলাফলের উপর তাতে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে প্রকৃতি যদি নিজস্ব অঙ্গুলিহেলন করে সেমিফাইনালিস্ট বা ফাইনালিস্ট ঠিক করে দেয় তা হলে অবাক হওয়ার কিছু থাকবে না। এমনিতেই বৃষ্টির প্রভাব সুপার ১২-এর একাধিক ম্যাচে পড়েছে এবং তার জেরে লিগ টেবিলের বেশ ভাল মতো রদ বদলও হয়েছে। ভারতের কোনও ম্যাচ এখনও পর্যন্ত বৃষ্টির কারণে ভেস্তে না গেলেও বারি ধারার হস্তক্ষেপ হওয়ার সম্ভাবনা প্রবল বুধবার।

বাংলাদেশের বিরুদ্ধে জয়ের খোঁজে ভারত:
বাংলাদেশের বিরুদ্ধে বুধবার জিতলে সেমিফাইনাল স্পট প্রায় নিশ্চিত করে ফেলবে ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের ফলে ভারতের সেমিফাইনালের দিকে অগ্রসর হওয়া ধাক্কা খায়। তবে, শাকিব আল হাসানের দলের বিরুদ্ধে জয় তুলে নিতে মরিয়া থাকবে ভারত। ভারত এবং বাংলাদেশ দুই দলই রয়েছে ভাল ছন্দে। তিন ম্যাচের মধ্যে দু'টি দলই দুইটি করে ম্যাচে জয় তুলে নিয়েছে এই বিশ্বকাপে।

বাংলাদেশ নয়, ভারতের প্রধান প্রতিপক্ষ বৃষ্টি:
বুধবারের ম্যাচে ভারতের প্রতিপক্ষ প্রতিবেশী দেশ বাংলাদেশ হলেও প্রাধান চ্যালেঞ্জার হয়ে উঠতে পারে বৃষ্টি। অ্যাকুওয়েদারের রিপোর্ট অনুযায়ী, অ্যাডিলেডে ৬১ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অস্ট্রেলিয়ার সময় অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৬'টা থেকে এই ম্যাচটি খেলা হবে। ১.৩ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ম্যাচের সময়ে আপেক্ষিক আদ্রতা থাকবে ৭৫ শতাংশ। ৭১ শতাংশ মেঘাচ্ছন্ন থাকবে আকাশ, তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রির পাশাপাশি। ১৯ কিমি/ঘণ্টা বেগে দক্ষিণ পশ্চিম দিকে বাতাস বইবে। সারা দিনই বৃষ্টিপাতের সম্ভাবনা ৬১ শতাংশ। মঙ্গলবার থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে অ্যাডিলেডে। বুধবার রাত্রি পর্যন্ত বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে।

বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে গেলে কঠিন হয়ে যাবে গ্রুপ ২:
বৃষ্টির কারণে ভারত বনাম বাংলাদেশ ম্যাচ যদি ভেস্তে যায় তা হলে জমে যাবে এবং কঠিন হয়ে যাবে গ্রুপ ২। এই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা হলে ভারত এবং বাংলাদেশ উভয় দলেরই পয়েন্ট দাঁড়াবে ৫। এক ম্যাচ করে খেলা তখন বাকি থাকবে। অপর দিকে, দক্ষিণ আফ্রিকার পয়েন্ট এখনই ৫। সেমিফাইনালে জায়গা করার জন্য দক্ষিণ আফ্রিকার একটি জয় পেলেই চলবে।

ভারতের পরবর্তী ম্যাচ:
ভারতীয় দল গ্রুপের শেষ ম্যাচটি খেলবে জিম্বাবোয়ের বিরুদ্ধে, অপর দিকে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচ খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। একই দিনে এই দুইটি ম্যাচ খেলা হবে। বুধবার বৃষ্টির কারণে ম্যাচ যদি ভেস্তে যায় তা হলে শেষ চারে ওঠার লড়াইয়ে শেষ দিন পর্যন্ত মরিয়া প্রচেষ্টা চালাতে হবে ভারত এবং বাংলাদেশকে।












Click it and Unblock the Notifications