ট্যাঁকের কড়ি গোঁজেন বিরাট এক বিশেষ ব্যাগে, জানেন কত মূল্য তার

একবারও ভেবেছেন কী পৃথিবীর সেরা রোজগেরেদের তালিকায় থাকা বিরাট কোহলি কী ওয়ালেটে তাঁর রোজগারের ধন সঞ্চয় করেন। 

আগে কষ্টের রোজগারের কড়ি মানুষ ট্যাঁকে গুঁজে রাখতেন। তার থেকেই খরচ খরচা করতেন। এরপর আস্তে আস্তে এল বটুয়া, তার থেকে পার্স হয়ে অধুনা তা দাঁড়িয়েছে কেতাদুরস্ত ওয়ালেটে। যাঁর যেরকম রোজগার তিনি সেরকম মাপসই বা বলা ভালো জুতসই ওয়ালেটে নিজের প্লাস্টিক মানি থেকে নগদ টাকা সবই তাতে রাখেন। একবারও ভেবেছেন কী পৃথিবীর সেরা রোজগেরেদের তালিকায় থাকা বিরাট কোহলি কী ওয়ালেটে তাঁর রোজগারের ধন সঞ্চয় করেন।

ট্যাঁকের কড়ি গোঁজেন বিরাট এক বিশেষ ব্যাগে, জানেন কত মূল্য তার

ফোর্বসের ধণীতম ব্যক্তিদের তালিকায় থাকা বিরাট কোহলি ২০১৭ সালে ছিলেন সাত নম্বরে । মেসিরও ওপরে ছিল তাঁর জায়গা। তাঁর রোজগার প্রায় ১৪.৫ মিলিয়ন ডলার ছিল। বিরাটের রোজগার এ বছর আরও বাড়বে। শুধুমাত্র বেতন বৃদ্ধি দাবি জানিয়ে তাঁদের বেতন বেড়েছে সেই অর্থে নয়। যে পারফরম্যান্স তিনি দিচ্ছেন তাতে বেতন বাড়ানোটাই বিসিসিআইয়ের একমাত্র সমাধানসূত্র।

ট্যাঁকের কড়ি গোঁজেন বিরাট এক বিশেষ ব্যাগে, জানেন কত মূল্য তার

এবার ভাবুন বিরাট এই এত টাকা কোথায় রাখবেন তার জন্যে একটা দারুণ ওয়ালেট তো নিশ্চয় লাগবে। যাক ঠাট্টা সরিয়ে কাজের কথায় আসা যাক। বিরাট যে ওয়ালেট হাতে এখন ঘুরছেন সেটি লুইস ভুইত্তন জিপ্পি -র কালো রঙের এক্স এল ওয়ালেট। জানেন এটি একটি ফরাসি কোম্পানি।

ট্যাঁকের কড়ি গোঁজেন বিরাট এক বিশেষ ব্যাগে, জানেন কত মূল্য তার

বিরাট যে ব্যাগটি ব্যবহার করছেন সেটি -র মূল্য ১২৫০ ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮১ হাজার টাকা। চমকে উঠবেন না। এটাই দাম বিরাটের এখন ফরাসি ওয়ালেটের। আসলে প্রতিটা ব্যাগেই থাকে লুইস ভুইত্তনের এমব্রসড এমব্লেম। ব্যাগের দুনিয়ায় এই কোম্পানি অন্যতম সেরা বলে সারা পৃথিবীতে খ্যাত।

বিরাটের এই ব্যাগ দেখে প্রাথমিকভাবে চোখ টেরিয়ে গেলেও ভেবে দেখতে গেলে তিনি এই ব্যাগ ব্যবহার করবেন না তো কে করবেন। কারণ যিনি শতরান টপাটপ ব্যাগে ভরেন , এই ব্যাগ তো তারজন্যেই তো আদর্শ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+