এশিয়া কাপ নিয়ে সৌরভকে আক্রমণ করেও পিসিবি-র ডিগবাজি, স্থগিত টুর্নামেন্ট!

এশিয়া কাপ নিয়ে সৌরভের সঙ্গে সংঘাতে জড়িয়েও পিসিবি-র ডিগবাজি, স্থগিত টুর্নামেন্ট!

এশিয়া কাপ নিয়ে বিসিসিআই সভাপতি তথা ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সরাসরি সংঘাতে অবতীর্ণ হল পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি। টুর্নামেন্ট বাতিল হয়েছে বলে মহারাজ যে মন্তব্য করেছেন, তার কোনও ওজন নেই বলে জানিয়েছে ইমরান খানের দেশের ক্রিকেট বোর্ড। যদিও পরে কার্যত ডিগবাজি খেয়ে এশিয়া কাপ নিয়ে বিসিসিআই সভাপতির মন্তব্যকেই প্রাধান্য দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এহসান মানি। তাতেই পিসিবি-র মধ্যে বৈপরীত্য সাফ নজরে পড়েছে।

কী বলেছেন সৌরভ

কী বলেছেন সৌরভ

৪৮তম জন্মদিন উপলক্ষ্যে ইনস্টাগ্রাম আড্ডায় করোনা ভাইরাসের জেরে এবছরের এশিয়া কাপ চলতি বছরের জন্য বাতিল হয়েছে বলে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পরিবর্তে ডিসেম্বরে প্রথম পুরো আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ হবে বলেও জানিয়েছেন বিসিসিআই সভাপতি। এমনকী বর্তমান পরিস্থিতিতে আগামী তিন-চার মাস দেশে ক্রিকেট চালু করা মুশকিল বলেই জানিয়েছেন মহারাজ।

কী বলল পিসিবি

কী বলল পিসিবি

কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের এমন মন্তব্যে চটে গিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি। সংস্থার মিডিয়া ডিরেক্টর সামিমুল হাসান বলেছেন, এশিয়া কাপ নিয়ে বিসিসিআই সভাপতি যা বলেছেন, তার কোনও ওজন নেই। সৌরভ যদি প্রতি সপ্তাহে একই কথা বলে যান, তাও তার কোনও ভিত্তি থাকবে না বলে জানান হাসান।

সিদ্ধান্ত নেবে এসিসি

সিদ্ধান্ত নেবে এসিসি

করোনা ভাইরাসের আবহে চলতি বছর আদৌ এশিয়া কাপ হবে কী হবে না, সে ব্যাপারে এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা এসিসি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া ডিরেক্টর সামিমুল হাসান। এশিয়ান বডির সভাপতি নাজমুল হাসানের পৌরহিত্যে আগামী বৈঠকে এই টুর্নামেন্টের ভবিষ্যত নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন সামিমুল।

মানির মন্তব্যে ধোঁয়াশা

মানির মন্তব্যে ধোঁয়াশা

এশিয়া কাপ নিয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যকে সমর্থন করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এহসান মানি। বলেছেন, করোনা ভাইরাসের আবহে মানুষের স্বাস্থ্য এবং সুরক্ষার কথা মাথায় রেখে টুর্নামেন্ট চলতি বছরের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এই ইস্যুতে রাজনীতি করা উচিত নয় বলেও জানিয়েছেন পিসিবি প্রধান। আর এতেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যেই বৈপরীত্য চোখে পড়েছে।

এশিয়া কাপ

এশিয়া কাপ

পাকিস্তানে চলতি বছরের সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল এশিয়া কাপ। বিসিসিআই-এর আপত্তিতে টুর্নামেন্টে শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল। কিন্তু করোনা ভাইরাসের প্রভাব বাড়তে থাকায় আপাতত এশিয়া কাপ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+