এশিয়া কাপে ভারতের ম্যাচগুলি নিয়ে পরিকল্পনা জানাল পিসিবি, মানবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল?

এশিয়া কাপ নিয়ে জটিলতা এখনও অব্যাহত। পাকিস্তান ক্রিকেট বোর্ড হাইব্রিড মডেলে রাজি। যদিও তাতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল আদৌ সাড়া দেবে কিনা তা নিয়ে থাকছে সংশয়।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজম শেঠি জানিয়েছেন, ভারতের ম্যাচগুলি নিরপেক্ষ দেশে আয়োজন করা যেতেই পারে। এই মর্মে এসিসির কাছে প্রস্তাব পাঠানোও হয়েছে। তবে জয় শাহর নেতৃত্বাধীন এসিসি কিছু জানায়নি।

নাজম শেঠি

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় শাহ কয়েক মাস আগেই জানিয়ে দিয়েছিলেন, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না। এরপরই পাক ক্রিকেট বোর্ড নানাভাবে চাপ তৈরির কৌশল নিতে থাকে। যদিও আগাগোড়া তারা কোণঠাসাই ছিল। জয় শাহ এশিয়া কাপ পাকিস্তান থেকে সরানোর কথাও বলেছিলেন।

এরপর দফায় দফায় বৈঠক হয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। এমনকী ভারত এশিয়া কাপ খেলতে না গেলে পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না, এমন কথা হাওয়ায় ভাসিয়ে দেওয়া হয়। যদিও সরকারিভাবে তেমন দাবি জানানোর সাহস পাকিস্তান দেখাতে পারেনি।

নাজম শেঠি জানিয়েছেন, পাকিস্তান তাদের ম্যাচগুলি দেশে খেলুক এবং ভারতের ম্যাচগুলি নিরপেক্ষ দেশে হোক, সেটাই আমরা চাইছি। উল্লেখ্য, এশিয়া কাপ ২ সেপ্টেম্বর শুরু হয়ে ১৭ সেপ্টেম্বর অবধি চলার কথা। যদিও ক্রীড়াসূচি ঘোষিত হয়নি। হাইব্রিড মডেলে খেলা হলে খরচও অনেক বেড়ে যাবে। কেন না, দলগুলিকে বেশি যাতায়াত করতে হবে দুই দেশের মধ্যে।

এশিয়া কাপ

পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো আগামী মাসে ভারতে আসছেন সাংহাই কো-অপারেশন অরগানাইজেশন কাউন্সিলের বৈঠকে যোগ দিতে। সেই সময় ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্ক জোড়া লাগানোর বিষয়ে ইতিবাচক কিছু ববার্তা মিলবে বলেই আশায় পিসিবি। এই অবস্থায় পাক ক্রিকেট বোর্ড সুর নরমও করেছে।

পিসিবি চেয়ারম্যান বলেন, দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্কের বরফ গলতে পারে বলে শুনছি। সেটা হলে ভারত ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান সফর করবে। আমাদেরও বলা হয়েছে নিরপেক্ষ দেশে এশিয়া কাপ খেলতে এবং বিশ্বকাপ খেলতে ভারতে যেতে। যদিও কে তাঁকে এই পরামর্শ দিয়েছেন তা খোলসা করেননি নাজম।

জয় শাহ

নাজমের দাবি, ভারতের বিরুদ্ধে খেলতে পাকিস্তানের সরকারের কোনও বিধিনিষেধ নেই। তবে এশিয়া কাপে যদি ভারতের ম্যাচ নিরপেক্ষ দেশে খেলতে যেতে হয়, তাহলে তো হাইব্রিড মডেল বিশ্বকাপেও থাকা উচিত। আগে পাকিস্তানে সুরক্ষার অভাবের কারণে অনেকেই খেলতে যায়নি। তবে নিরাপত্তার কোনও সমস্যা এখন নেই বলে মন্তব্য নাজমের।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সিংহভাগ সদস্য চান একটি দেশেই খেলা হোক। হাইব্রিড মডেলে খরচ বেড়ে যাবে। এশিয়া কাপ পাকিস্তান বাদে অন্য দেশে হলেও পিসিবিকে আয়োজক মানতে কারও আপত্তি নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+