Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এশিয়া কাপের জন্য দুটি ভেন্যু চূড়ান্ত করল পিসিবি, টুর্নামেন্টের ভাগ্য নির্ধারণ কবে?

এশিয়া কাপ নিয়ে জটিলতার অবসান হচ্ছে না। ভেন্যু নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরেই সরগরম ভারত-পাক ক্রিকেট রাজনীতি। অবশেষে দুটি ভেন্যুকে চূড়ান্ত করতে পেরেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। জিও নিউজের তথ্য অনুসারে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে প্রথম পর্বের চারটি ম্যাচ হবে, বাকি টুর্নামেন্ট হবে দুবাইতে।পিসিবি মনে করছে শারজা বা আবু ধাবির থেকে দুবাইতে দর্শকদের আগ্রহ বেশি থাকে। ফলে টিকিট বিক্রির সুযোগও বেশি।

পাকিস্তান আগেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে প্রস্তাব দিয়েছিল দুটি পর্যায়ে এশিয়া কাপ হোক। প্রথম পর্যায়ের ম্যাচ গুলি তাঁরা নিজেদের দেশে আয়োজন করবে, বাকি ভারতের এবং ফাইনাল ম্যাচ হোক নিরপেক্ষ দেশে।সেই মতোই লাহোর এবং দুবাইকে ভেন্যু হিসাবে চূড়ান্ত করল পিসিবি।

১

সেক্ষেত্রে ধরে নেওয়াই যায় ভারত দ্বিতীয় ভেন্যু অর্থাত দুবাইতে এশিয়া কাপের ম্যাচ খেলবে। পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ না খেলার বিষয়ে নিজেদের অবস্থানে অনড় বিসিসিআই। নিরাপত্তার কারণ দেখিয়ে তাঁরা পাক ভূমিতে টুর্নামেন্ট হওয়ার পক্ষপাতী নয়।

ভারতের জন্য বিকল্প ভেন্যু থিয়োরির কথা আগেই ঘোষণা করে পিসিবি। অর্থ্যাত বাকি ভারতের এবং ফাইনাল ম্যাচ হোক নিরপেক্ষ দেশে হবে। প্রথমে বিসিসিআইয়ের সুর মিলিয়ে পাকিস্তানের প্রস্তাবকে খারিজ করে দেয় ভারতের প্রতিবেশী দুই দেশ। যদিও পেরপিসিবির বিকল্প ভেন্যুর থিয়োরিকে সমর্থন জানিয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা।

২

পিসিবির হাইব্রিড মডেলকে সমর্থন জানিয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ। আফগানিস্তান নিরপেক্ষ ভূমিকা নিয়েছে।এই পরিস্থিতিতে পাকিস্তানে দাবি তাঁরা ভারতের ম্যাচ ব্যাতীত বাকি দেশের ম্যাচগুলি নিজেদের দেশে আয়োজন করবে। রোহিতরা খেলবেন নিরপেক্ষ দেশে।

৩৩

ইতিমধ্যে এশিয়া কাপের গ্রুপ বিন্যাস হয়ে গিয়েছে। গ্রুপ 'এ'-তে বারত পাকিস্তানের সঙ্গে নেপালও আছে। গ্রুপ 'বি'-তে আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ রয়েছে। মে মাসের শেষেই এশিয়া কাপের ভাগ্য নির্ধারিত হতে পারে।

বর্তমান পরিস্থিতিতে দুই দেশই সুর নরম করেছে কিছুটা। আগামী সেপ্টেম্বর মাসে হতে পারে এশিয়া কাপ। বিশ্বকাপের আগে যা প্রস্তুতির বড় মঞ্চ এশীয় দেশগুলির জন্য।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+