PSL শুরুর আগে আগুন! অলিম্পিকের ভিডিও টুকতে গিয়ে কীভাবে ধরা পড়লেন ইমরান-রামিজ?

পাকিস্তান সুপার লিগ শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। তার আগেই করাচি ন্যাশনাল স্টেডিয়ামে লাগল আগুন। গতকাল রাতে আগুন লাগে অস্থায়ী কমেন্ট্রি বক্সে। করাচির এই স্টেডিয়ামটি আবার করাচি কিংসের হোম গ্রাউন্ড। সপ্তম পিএসএলের প্রথম ১৫টি ম্যাচ কাল থেকে করাচিতেই খেলা হবে। তবে অগ্নিকাণ্ডে বড় ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। কেউ হতাহত হননি।

অলিম্পিকের ভিডিও টুকতে গিয়ে কীভাবে ধরা পড়লেন ইমরান-রামিজ?

(ছবি- টুইটার)

কাল করাচি কিংস বনাম মুলতান সুলতানসের ম্যাচ দিয়ে শুরু হবে পিএসএল। করাচি পঞ্চম পিএসএল খেতাব জিতেছিল। মুলতান এবার নামবে খেতাব দখলে রাখার লড়াইয়ে। আইসিসি টি ২০ বর্ষসেরা ক্রিকেটার মহম্মদ রিজওয়ান মুলতানকে নেতৃত্ব দেবেন, করাচির অধিনায়ক পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম। এই ম্যাচের প্রস্তুতির সময়ই বিদ্যুতের লাইনে শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে দাবি করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম।

এই দুর্ঘটনার জেরে করাচির স্টেডিয়ামে অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদার করা হয়েছে। জৈব সুরক্ষা বলয়ে যাতে সম্প্রচারকারী সংস্থা ও ধারাভাষ্যকারদের সুবিধা হয় সে কারণে স্টেডিয়ামের তৃতীয় ফ্লোরে থাকা কমেন্ট্রি বক্সটিকে মাঠের ধারে আনার কাজ চলছিল। তখনই আগুন লাগে।

এরই মধ্যে পিএসএল উদ্বোধনের জন্য একটি ভিডিও বানিয়েছে পিসিবি। যাতে দেখা যাচ্ছে পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা গিয়ে পাকিস্তান দলে তাঁর অধিনায়ক তথা দেশের প্রধানমন্ত্রী ইমরান খানকে আমন্ত্রণ জানাচ্ছেন। এরপর কিছুটা হেঁটে গিয়ে ইমরান পিএসএল উদ্বোধনের ঘোষণা করছেন। এ অবধি ঠিকই ছিল। কিন্তু নেটাগরিকদের কাছে ধরা পড়ে গেল ইমরান-রাজিমদের ওপর চালাকি!

দেখা গিয়েছে এই ভিডিও বানাতে গিয়ে হুবহু টোকার চেষ্টা হয়েছে লন্ডন অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানের একটি ভিডিওকে। ২০১২ সালে লন্ডন গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের ভিডিওতে একইভাবে দেখা গিয়েছেন জেমস বন্ড খ্যাত অভিনেতা ড্যানিয়েল ক্রেগ গিয়ে আমন্ত্রণ জানাচ্ছেন রানি এলিজাবেথ ২-কে। পিএসএলের উদ্বোধনের ভিডিও বানাতে গিয়ে এই টুকলি ধরা পড়ায় অস্বস্তিই বেড়েছে পিসিবি-র। এখন বলা হচ্ছে, লন্ডন অলিম্পিকের ভিডিওকে অনুকরণের চেষ্টা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+