CT 2025: মেগা ম্যাচের আগে বিশ্রামে ভারত, প্রস্তুতি শুরু পাকিস্তানের, নয়া অভিযোগ নিয়ে আইসিসির দরবারে পিসিবি
আগামী রবিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মেগা ম্যাচ, দুবাইতে মুখোমুখি ভারত এবং পাকিস্তান। শুক্রবার থেকেই দুবাইতে প্রস্তুতি শুরু করে দিল পাকিস্তান। কিন্তু বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে জয় পাওয়ার পর শুক্রবার মূলত বিশ্রামেই কাটান ভারতীয় দলের ক্রিকেটাররা। ম্যাচের আগের দিন শনিবার অনুশীলনেই পাক বধের চূড়ান্ত মহড়া সেরে নেবে ভারত।
শুক্রবার দুবাইয়ে স্টেডিয়ামে সন্ধ্যাবেলায় অনুশীলন করে পাকিস্তান দল। করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে পাকিস্তান ৬০ রানে পরাজিত হয়েছে নিউজিল্যান্ডের কাছে। প্রথম ম্যাচ হারায় পাকিস্তানের নেট রান রেট এখন মাইনাস (-) ১.২০০। এরফলে পাকিস্তানের সামনে এখনও দুটি ম্যাচ আছে। একটি আগামী রবিবার চিরপ্রতিপক্ষ ভারতের বিরুদ্ধে। অন্যদিকে আগামী ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে। এই দুটি ম্যাচ এখন ডু ওর ডাই রিজওয়ানদের জন্য।

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারায় রবিবার মরণ-বাঁচন ম্যাচ বাবরদের সামনে। পাকিস্তানের কাছে এই ম্যাচটা আর পাঁচটা ম্যাচের মতো। তাঁদের ওপর কোনও বাড়তি চাপ নেই, এমনটাই দাবি করেছেন হ্যারিস রউফ।
পাক বোলার জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে ম্যাচে কোনও চাপ নেই। সব ক্রিকেটাররাই ভালো মুডে আছেন। আমরা আর পাঁচটা ম্যাচের মতো এই ম্যাচটাকে নেব।'
নিউজিল্যান্ডের বিরুদ্ধে মন্থর গতিতে বল করেছে পাকিস্তান। নির্ধারিত সময় শেষ হওয়ার পরেও একটি ওভার বাকি ছিল পাকিস্তানের। ফলে শাস্তি পেয়েছে পাকিস্তান। ক্রিকেটারদের পাঁচ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে।
ভারত বনাম বাংলাদেশ খেলা চলাকালীন নয়া অভিযোগ নিয়ে এল পিসিবি। তাদের দাবি, , ইভেন্টের লোগো, চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ ম্যাচের সরাসরি সম্প্রচার জুড়ে প্রদর্শিত হয়েছিল, তবে আয়োজক দেশের নাম, পাকিস্তান, একবারও দেখানো হয়নি। যদিও সম্প্রচারকারীরা চুক্তিগতভাবে দুবাইতে খেলা ম্যাচ সহ সমস্ত সম্প্রচারে ইভেন্টের নাম এবং আয়োজক দেশের নাম উভয়ই অন্তর্ভুক্ত করতে বাধ্য।
ভারত বনাম বাংলাদেশ খেলা চলাকালীন এই নিয়ম মানা হয়নি। এর আগে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ও আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা খেলার সময় লোগোটি সঠিকভাবে প্রদর্শিত হয়েছিল। এই নিয়ে আইসিসির কাছে অভিযোগ দায়ের করেছে আইসিসি।












Click it and Unblock the Notifications