Champions Trophy 2025: ভবিষ্যতে ভারতেও দল পাঠাবে না পাকিস্তান! চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে মুখরক্ষায় মরিয়া হুঙ্কার

Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি হয় হাইব্রিড মডেলে হবে। নয়তো তা পুরোপুরিভাবে সরানো হবে পাকিস্তান থেকে। পাকিস্তান টুর্নামেন্ট বয়কটের পথেও হাঁটতে পারে।

কাল আইসিসির বোর্ড মিটিংয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারিত হতে চলেছে। তার আগে এই সমীকরণগুলিই সামনে আসছে। ভোটাভুটি হলে পাকিস্তানের হার অবধারিত।

Champions Trophy 2025

পাকিস্তানকে ২০২১ সালে দায়িত্ব দেওয়া হয়েছিল ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের। কিন্তু জটিলতা দেখা দিয়েছে ভারত এই টুর্নামেন্ট খেলতে পাকিস্তানে যাবে না বলে জানিয়ে দেওয়ায়। পাকিস্তানও মুখ বাঁচাতে হাইব্রিড মডেল মানতে রাজি নয়।

এরই মধ্যে শুরু হয়ে আইসিসিকে পাল্টা চাপে ফেলার পালা। ২০৩১ সালে ভারতে পাঁচটি বড় ইভেন্ট হওয়ার কথা। তার মধ্যে এশিয়া কাপ-বাদে সবগুলিই আইসিসির গ্লোবাল ইভেন্ট। ভারত পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকলে পাকিস্তানও ভারতে ভবিষ্যতে দল পাঠাবে না বলে জানিয়ে দিল।

পাকিস্তানের মন্ত্রী তথা পিসিবি চেয়ারম্যান মহসীন নাকভি বলেছেন, ভারতীয় দলকে পাকিস্তানে পাঠানো হবে না, আর পাকিস্তান ভারতে গিয়ে সব ইভেন্টে অংশ নেবে, এটা সম্ভবপর নয়। এতে সাম্য থাকছে না। ফলে এই পরিস্থিতি মেনে নেওয়া যায় না।

আইসিসির বোর্ড মিটিং ভার্চুয়ালি শুরু হবে কাল ভারতীয় সময় বিকেল চারটে নাগাদ। তার আগে পিসিবি আইসিসিকে জানিয়ে দিল, হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন কোনওভাবেই মানবে না তারা। যা বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে চাপে রাখার চেষ্টা বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে পাকিস্তানকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি হয় কিনা সেটা সময়ই বলবে।

এমনও জানা যাচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসিকে এমনও বলছে, হাইব্রিড মডেল তখনই মানা হবে যদি ২০৩১ অবধি সমস্ত টুর্নামেন্ট হাইব্রিড মডেলে হয়। অর্থাৎ ভারতে যে আইসিসির গ্লোবাল ইভেন্টগুলি রয়েছে এই সময়কালে তাতে পাকিস্তান ভারতে দল পাঠাবে না।

নাকভি গতকাল রাতে গিয়েছিলেন লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে প্রস্তুতি খতিয়ে দেখতে। তিনি বলেন, সভায় এমন কিছু সিদ্ধান্ত হবে যা আমাদের জন্য ভালো খবরই হবে। এমন সিদ্ধান্তই হবে যা আমাদের দেশের মানুষও সাদরে গ্রহণ করবেন।

জস শাহ ডিসেম্বরেই আইসিসি চেয়ারম্যান হচ্ছেন। নাকভির কথায়, জয় শাহ বিসিসিআই থেকে আইসিসিতে গেলে আইসিসির স্বার্থের বিষয়টি মাথায় রাখবেন, বুঝবেন কোনটা হলে আইসিসির পক্ষে ভালো হয়। সেটাই তাঁর করা উচিত। যখন কেউ কোনও পদে আসেন, তখন তাঁর সেই সংস্থার স্বার্থকেই অগ্রাধিকার দেওয়া উচিত।

জানা যাচ্ছে, হাইব্রিড মডেল গ্রহণ করলে পাকিস্তানকে অতিরিক্ত আর্থিক সাহায্যের প্রস্তাবও দেওয়া হতে পারে। সেই বিষয়ে কিছু না বললেও নাকভি জানান, সভার সিদ্ধান্ত বিস্তারিত পাকিস্তান সরকারকে জানানো হবে। সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+