'কলঙ্কিত' আমির ভিসা সমস্যায়, টি২০ বিশ্বকাপের আগে পাকিস্তানের চিন্তা বাড়ছে! পিসিবি দিল লোভনীয় প্রস্তাব
Pakistan Cricket: টি২০ বিশ্বকাপের আগে পাকিস্তান আয়ারল্যান্ড ও ইংল্যান্ডে টি২০ সিরিজ খেলবে। আয়ারল্যান্ডে তিনটি টি২০ আন্তর্জাতিক খেলতে গভীর রাতে রওনা দেবে পাকিস্তান দল।
যদিও দলের সঙ্গে যেতে পারছেন না মহম্মদ আমির। তাঁর ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা দেখা দিয়েছে। এই সমস্যা ফের দেখা দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও।

টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলে পাকিস্তান দলের প্রত্যেক ক্রিকেটারকে ১ লক্ষ মার্কিন ডলার করে দেওয়া হবে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান দলের সঙ্গে ২ ঘণ্টা কাটানোর পর এই ঘোষণা গতকাল করেছেন পিসিবি চেয়ারম্যান মহসীন নাকভি।
নাকভি জানিয়েছেন, প্রাইজমানির কোনও গুরুত্বই তাঁর কাছে নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রফি জয়। টি২০ বিশ্বকাপ জেতার পর পাকিস্তানের পতাকা স্টেডিয়ামে উঠুক, তেমনটাই চাইছেন পিসিবির নতুন চেয়ারম্যান। তিনি ক্রিকেটারদের বলেছেন, দেশবাসীর প্রচুর প্রত্যাশা রয়েছে। পাকিস্তান দলের ক্রিকেটাররাই তা পূরণ করতে পারবেন।
৩ হাজার টি২০ রান করার জন্য মহম্মদ রিজওয়ানকে এবং ১০০টি টি২০ উইকেট দখলের জন্য নাসিম শাহকে বিশেষ জার্সি উপহার দেন পিসিবি চেয়ারম্যান। দলগত সংহতিতে ভরসা রেখে দেশের হয়ে নিজেদের সেরাটা দিলে সাফল্য আসবে বলেও জানান তিনি।
এই আর্থিক পুরস্কারের হাতছানির বিষয়টিকে অবশ্য আপাতত ছাপিয়ে যাচ্ছে মহম্মদ আমিরকে নিয়ে চিন্তা। ভিসার অনুমোদন না মেলায় আমির পাকিস্তান দলের সঙ্গে আয়ারল্যান্ড যেতে পারছেন না। আয়ারল্যান্ডে সিরিজ খেলে পাকিস্তান দল যাবে ইংল্যান্ডে।
২০১০ সালে স্পট ফিক্সিং কেলেঙ্কারির জেরে আইসিসির নির্বাসনের মুখে পড়েছিলেন আমির। কারাবাসও হয়। সেই কারাবাসের কলঙ্কিত অধ্যায়ের কারণেই আমিরকে যে ভিসা সংক্রান্ত সমস্যায় পড়তে হয়েছে তা মেনে নিচ্ছে পাকিস্তানের ক্রিকেট কর্তারাও। তাঁরা আশাবাদী, এই সমস্যা দ্রুত মিটে যাবে। ভিসা পেলে পরের বিমানেই আমিরকে আয়ারল্যান্ডকে পাঠানো হবে।
২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাকের পর ২০১৭ সালে পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাতে অবদান রাখেন আমির। ফাইনালে রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলিকে আউট করেছিলেন। রোহিত, বিরাটদের বিরুদ্ধে আমিরের ট্র্যাক রেকর্ড দেখে পাকিস্তান আশাবাদী, টি২০ বিশ্বকাপে তিনি জ্বলে উঠতে পারবেন।
২০২০ সালে পিসিবি কর্তাদের বিরুদ্ধে মানসিক নির্যাতন করার অভিযোগ এনে অবসর নেন আমির। যদিও নিউজিল্যান্ড সিরিজের আগে তিনি অবসর ভাঙেন সম্প্রতি। আয়ারল্যান্ডের ভিসা পেলেও এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পেতেও আমিরকে যে জটিলতায় পড়তে হবে না, সেই নিশ্চয়তা কেউ দিতে পারছেন না।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications