Rachin Ravindra: রাচিন রবীন্দ্রর আঘাতে তোপের মুখে পিসিবি ও আইসিসি, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আলো-বিতর্ক
Rachin Ravindra: সংস্কারের পর লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ম্যাচ। তাতেই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শুরু বড় বিতর্ক।
না, পাকিস্তানের লজ্জাজনক হারের জন্য নয়। নিম্নমানের নৈশালোকের বন্দোবস্তের কারণে। তোপের মুখে পিসিবি ও আইসিসি।

চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা হবে গদ্দাফিতে। কিন্তু সেখানে ফ্লাডলাইট নিয়ে তুঙ্গে বিতর্ক। গতকাল ত্রিদেশীয় সিরিজের ম্যাচ ছিল পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে। পাকিস্তানের ব্যাটিংয়ের সময় কপালে আঘাত লাগে রাচিন রবীন্দ্রর।
রবীন্দ্র ডিপ স্কোয়্যার লেগে ফিল্ডিং করছিলেন। মাইকেল ব্রেসওয়েলের বলে স্লগ স্যুইপ মারেন খুশদিল শাহ। রবীন্দ্রর কাছে সহজ ক্যাচই যায়। কিন্তু তা তিনি ধরতে পারেননি। রিপ্লে দেখে বোঝা গিয়েছে, বাতিস্তম্ভের আলোর কারণে সঠিক পজিশনে থেকেও বল দেখতে পারেননি রবীন্দ্র।
ফলে বল সজোরে গিয়ে লাগে তাঁর কপালে। কপাল ফেটে রক্ত পড়তে থাকে। মাঠে স্ট্রেচারও নিয়ে যায়। এরপর সাময়িক শুশ্রূষা সেরে সাদা কাপড় দিয়ে আঘাতের জায়গাটি ঢেকে রবীন্দ্রকে বাইরে নিয়ে যাওয়া হয়। বল চোখে বা মাথার অন্য অংশে লাগলে বড় বিপদ হতে পারতো।
নিউজিল্যান্ড ক্রিকেটের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ৩৮ ওভারে ক্যাচ ধরতে গিয়ে চোট লাগে রবীন্দ্রর। কপালে ক্ষত সৃষ্টি হয়েছে। এমনিতে তিনি ভালোই রয়েছে। প্রথম হেড ইনজুরি অ্যাসেসমেন্টের পর দেখা গিয়েছে তিনি ভালোই আছেন। তবে এইচআইএ প্রক্রিয়া মেনে মনিটরিং চলবে।
Rachin Ravindra is a far better fielder than the whole team of Pakistan, still can't see the ball while catching??
— Aaliya 🇦🇫🇮🇳 (@Aaliyaarehman) February 8, 2025
Poor lights of Gaddafi Stadium 🇵🇰😤😤#INDvsENG #ChampionsTrophy2025 #SLvAUS #BabarAzam #Gaddafistadium #PAKvsNZ #NZvsPAK #3Nations1Trophy pic.twitter.com/AF6iyPRThE
গদ্দাফি স্টেডিয়ামের নৈশালোকের কারণেই যে এই বিপত্তি তা নিয়ে সংশয় নেই ক্রিকেটপ্রেমীদের মনে। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে ঝড় উঠেছে। জনৈক নেটাগরিক লিখেছেন, পাকিস্তান সফরে যাওয়া যেমন নিরাপদ নয়, তেমনই খেলাও নিরাপদ নয়। এক ক্রিকেটপ্রেমীর কথায়, গোটা পাকিস্তান দলের চেয়ে ভালো ফিল্ডার রাচিন, তিনি বল দেখতে পারছেন না। পাকিস্তানের স্টেডিয়ামের নৈশালোকই নিম্নমানের।
Pakistan is worst place for cricket, they need to improve light quality of stadium.
— Cricket Flames 🔥 (@PartTimeFan18) February 8, 2025
Wishing for speedy recovery of rachin ravindra 🙏 🙏 #rachinravindra pic.twitter.com/s7aVNbEncR
একজন লিখেছেন, স্টেডিয়ামে লাইটের বদলে স্ট্রিট লাইট লাগানো হয়েছে গদ্দাফিতে। আইসিসি ও পিসিবি ফ্লাডলাইট পরীক্ষা করে দেখেছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। একজন লিখেছেন, পাকিস্তানের দুর্বল ব্যাটারের শট বলে বাঁচোয়া। অস্ট্রেলিয়া বা আফগানিস্তানের কেউ জোরালো শট নিলে প্রাণ সংশয় দেখা দিতে পারতো।
Get well soon, Rachin Ravindra 🤞
— Johns. (@CricCrazyJohns) February 8, 2025
- Scary scenes at Lahore for all cricket fans. pic.twitter.com/uERdaUuWHb
এক ক্রিকেটপ্রেমী সোজাসুজি আইসিসিকে নিশানা করে লিখেছেন, আর কতজন চোট পেলে তবে আইসিসির টনক নড়বে পাকিস্তানের আন্ডার প্রিপেয়ার্ড স্টেডিয়ামগুলি নিয়ে? জনৈক নেটাগরিকের কথায়, পাকিস্তানকে কীভাবে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের দায়িত্ব দিল আইসিসি? ক্রিকেটারদের সুরক্ষার জন্য অবিলম্বে চ্যাম্পিয়ন্স ট্রফি দুবাইয়ে সরানো হোক।












Click it and Unblock the Notifications