এশিয়া একাদশে খেলবেন না পাকিস্তানের ক্রিকেটার, বিসিসিআই-কে আক্রমণ করে জানাল পিসিবি
এশিয়া একাদশে খেলবে না পাকিস্তানের ক্রিকেটার, বিসিসিআই-কে আক্রমণ করে জানাল পিসিবি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে পরের বছর বাংলাদেশের মাটিতে বিশ্ব একাদশ বনাম এশিয়া একাদশের যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন হতে চলেছে, তাতে পাকিস্তানের ক্রিকেটাররা খেলবেন না বলে জানিয়ে দিয়েছে পিসিবি। এই অবস্থার জন্য পক্ষান্তরে বিসিসিআই-কে কাঠগড়ায় তুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

খেলছে না পাকিস্তান
টুর্নামেন্টের ম্যাচে একই দলে ভারত ও পাকিস্তানের ক্রিকেটাদের খেলার সম্ভাবনা তৈরি হলেও বাস্তবে তা হচ্ছে না। জানা গিয়েছে, পাকিস্তানের কোনও ক্রিকেটারকে ওই টুর্নামেন্টে আমন্ত্রণ জানানো হয়নি।

বিসিসিআই-র বিবৃতি
বিসিসিআই-র তরফে জানানো হয়, এশিয়া একাদশের হয়ে পাকিস্তানের কোন ক্রিকেটার খেলছেন না। টুর্নামেন্টে দুই দেশের ক্রিকেটারদের একই দলে খেলার কোনও সম্ভাবনা ছিল না বলেও জানায় বিসিসিআই। ভারতের হয়ে কোন পাঁচ ক্রিকেটার এই ম্যাচ খেলবেন, তা বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ঠিক করবেন বলে জানানো হয়েছে।

না খেলার কথা জানাল পিসিবি
১৬ থেকে ২০ মার্চের মধ্যে বাংলাদেশে এশিয়া ও বিশ্ব একাদশের মধ্যে টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু ঠিক ওই সময় কিংবা তার আশেপাশে পাকিস্তান সুপার লিগ নির্ধারিত থাকায়, তাঁদের দেশের ক্রিকেটাররা ওই সিরিজে খেলতে পারবেন না বলে পিসিবি-র তরফে জানানো হয়েছে।

বিসিসিআই-র তথ্য বিকৃতি!
পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে সত্যি ধামাচাপা দেওয়া হয়েছে। বিসিসিআই মিথ্যা তথ্য প্রচার করে পাকিস্তানের ক্রিকেট ফ্যানদের ভুল বোঝানো হয়েছে বলে পিসিবি সূত্রে দাবি করা হয়েছে।

ভারতের তরফে কারা খেলতে পারেন
ভারত অধিনায়ক বিরাট কোহলি, সীমিত ওভারের সহঅধিনায়ক রোহিত শর্মা, প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, এক নম্বর পেসার জসপ্রীত বুমরাহ, এক নম্বর অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার ও রবীন্দ্র জাদেজাকে টুর্নামেন্টের জন্য চেয়ে পাঠিয়েছে বাংলাদেশ।












Click it and Unblock the Notifications