IPL 2024,PBKS vs CSK: অল্প রানের পুঁজি নিয়েই পাঞ্জাব বধ চেন্নাইয়ের, পয়েন্ট তালিকায় ৩ নম্বরে উঠে এল সিএসকে

রবিবার আইপিএলের ডাবল হেডার। প্রথম ম্যাচে মুখোমুখি পাঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংস। পাহাড়ী শহর ধরমশালায় আইপিএলের ম্যাচে পাঞ্জাব কিংস খেলতে নামছে সিএসকের বিরুদ্ধে।। চলতি মরশুমে দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে দুই দল। গত বুধবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাইয়ের বিরুদ্ধে জয় পেয়েছে পাঞ্জাব। ফলে ধোনিদের বিরুদ্ধে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই খেলতে নামবে পাঞ্জাব দল। পাঞ্জাব বনাম চেন্নাই ম্যাচের আপডেট তুলে ধরা হল এই প্রতিবেদনে।

PBKS vs CSK

May 05, 2024, 7:09 pm IST

PBKS vs CSK: জয় পেল চেন্নাই

পাঞ্জাবের বিরুদ্ধে ২৮ রানে জয় পেল সিএসকে। পয়েন্ট তালিকায় ৩ নম্বরে উঠে এল চেন্নাই।টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাব কিংস অধিনায়ক স্যাম কারান। ৯ রান করে অর্শদীপ সিংয়ের বলে আউট হলেন রাহানে। এরপর দলের হাল ধরেন ঋতুরাজ-ড্যারি‌ল মিচেল। ১৯ বলে ৩০ রান করে হর্ষল প্যাটেলের বলে আউট হলেন মিচেল। ঋতুরাজ ও শিবম দুবেকে পরপর দু-বলে ফিরিয়ে খেলা ঘুরিয়ে দেন চাহার। প্রথমে আউট করেন ঋতুরাজকে। সিএসকে অধিনায়ক করেন ২১ বলে ৩২ রান। শিবম আরও একটি ম্যাচে প্রথম বলে শূন্য রানে ফেরেন। চেন্নাই দলে ব্যাটারদের মধ্যে কেউই উল্লেখযোগ্য রান পেলেন না। ২৬ বলে ৪৩ রান করে আউট হলেন জাদেজা। তাঁর ইনিংসে ছিল তিনটি চার ও দুটি ছক্কা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৭ রান তুলল চেন্নাই। রাহুল চাহার ও হর্ষল প্যাটেল তিনটি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই জনি বেয়ারস্টো আউট হলেন। ৭ রান করে তাঁকে আউট করে তুষার দেশপাণ্ডের বলে আউট হলেন। তিন নম্বরে নামা রুসো ০ রান করেই দেশপাণ্ডের বলেই সাজঘরে ফিরলেন। পাঞ্জাব দলের মিজল অর্ডার একেবারেই ব্যর্থ।স্যাম কারান ৭, জিতেশ শর্মা ০‌, আশুতোষ শর্মা ৩ রানে আউট হলেন। হর্ষল প্যাটেল ১২ এবং রাহুল চাহার ১৬ রানে ফিরলেন শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৯ রানেই থেমে গেল পাঞ্জাবের ইনিংস। চেন্নাই বোলারদের মধ্যে জাদেজা তিনটি, সিমরনজিত সিং ও তুষার দেশপাণ্ডে দুটি করে উইকেট নিলেন। ১১ ম্যাচ শেষে ১২ পয়েন্টে রয়েছে সিএসকে। এই জয়ের ফলে ৩ নম্বরে উঠে এলেন ধোনিরা।
May 05, 2024, 5:17 pm IST

PBKS vs CSK: জয়ের জন্য পাঞ্জাবের লক্ষ্য ১৬৮

ধরমশালায় মুখোমুখি হয়েছে পাঞ্জাব কিংস এবং চেন্নাই সুপার কিংস। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব দল। এই ম্যাচে চেন্নাইয়ের ওপেনিং জুটি রান পায়নি। ১২ রানের মাথায় প্রথম উইকেটের পতন হয়। ৯ রানে অর্শদীপ সিংয়ের বলে আউট হলেন রাহানে। ঋতুরাজ এবং ড্যারিল মিচেলের জুটিতে উঠল ৫৭ রান। কিন্তু সিএসককে শিবিরে জোড়া ধাক্কা দিলেন চাহার। প্রথমে ৩২ রানে আউট করলেন ঋতুরাজকে। পরের বলেই ০ রানে সাজঘরে ফেরালেন দুবেকে। ১৯ বলে ৩০ রান হর্ষল প্যাটেলের বলে আউট হলে‌ন মিচেল। মঈন আলি ১৭ রান করে কারানের বলে আউট হলেন। ১১ রানে ফিরলেন স্যান্টানার। পর পর দুটি উইকেট নিলেন হর্ষল। প্রথমে শার্দূল ১১ বলে ১৭ রান করে আউট হলেন। পরের বলেই ০ রানে বোল্ড করলেন ধোনিকে। শেষ পর্যন্ত লড়াই করে ২৬ বলে ৪৩ রান করে আউট হলেন জাদেজা। তাঁর ইনিংসে ছিল তিনটি চার ও দুটি ছক্কা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৭ রান তুলল চেন্নাই। পাঞ্জাবের বোলারদের মধ্যে রাহুল চাহার ও হর্ষল প্যাটেল তিনটি করে উইকেট নিলেন।
May 05, 2024, 3:09 pm IST

PBKS vs CSK: দুই দলের প্রথম একাদশ

পাঞ্জাব কিংসের দল- জনি বেয়ারস্টো, রাইলি রুসো, শশাঙ্ক সিং, স্যাম কারান (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটকিপার), আশুতোষ শর্মা, হরপ্রীত ব্রার, হর্ষল প্যাটেল, রাহু‌ল চাহার, কাগিসো রাবাডা, অর্শদীপ সিং। চেন্নাই সুপার কিংস দল- অজিঙ্ক রাহানে, ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), ড্যারিল মিচেল, শিবম দুবে, মঈন আলি, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার) মিচেল স্যান্টানার, শার্দুল ঠাকুর, রিচার্ড গ্লেসন, তুষার দেশপাণ্ডে।
May 05, 2024, 3:02 pm IST

PBKS vs CSK: টসে জিতল পাঞ্জাব

রবিবার আইপিএলের ডাবল হেডার। প্রথম ম্যাচে মুখোমুখি পাঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংস।ধরমশালায় টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল পাঞ্জাব। পাঞ্জাব কিংস প্রথম দিকের হোম ম্যাচগুলি খেলেছে মোহালির অদূরে মুল্লানপুরের নতুন স্টেডিয়ামে। এ বার ধরমশালায় হোম ম্যাচ খেলবে প্রীতি জিন্টার দল। আর এই মাঠেই রেকর্ড গড়ার সুযোগ। প্লে-অফের দৌড়ে থাকতে হলে জয় ছাড়া বিকল্প নেই পাঞ্জাব কিংসের। আইপিএলে এখনও অবধি চেন্নাই ও পাঞ্জাবের দ্বৈরথ হয়েছে ২৯টি। তার মধ্যে চেন্নাইয়ের জয় ১৫টিতে, পাঞ্জাব জিতেছে ১৪টি ম্যাচে। ১০ ম্যাচে ১০ পয়েন্টে থাকা সিএসকে তাদের প্লে অফের পথ কঠিন করে ফেলেছে। পয়েন্ট তালিকার উপরের দিকে উঠতে হলে জয় ছাড়া বিকল্প নেই ধোনিদের। এই ম্যাচে হারলে চাপ আরও বাড়বে চেন্নাইয়ের।সিএসকে দলের পেসার মুস্তাফিজুর রহমান দেশে ফিরেছেন। দীপক চাহারের চোট। পেস আক্রমণ নিয়ে প্রবল চিন্তায় চেন্নাই শিবির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+