'রণং দেহি' ক্রিকেট অস্ট্রেলিয়া, ক্রিকেটারদের ফাইনাল হুঁশিয়ারি জেমস সাদারল্যান্ডের
ক্রিকেট অস্ট্রেলিয়া -র প্রধান জেমস সাদারল্যান্ড এবার আসরে। অস্ট্রেলিয়া ক্রিকেটারদের দিলেন ফাইনাল হুঁশিয়ারি
জুন মাস থেকে বেকার অস্ট্রেলিয়ার ২৩০ জন ক্রিকেটার। বেতন সংক্রান্ত বিবাদের জেরে এতদিন আলোচনা চালাচ্ছিল ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ক্রিকেটারদের সংস্থা। কিন্ত কোনও সমাধানসূত্র অধরা।

সামনেই বাংলাদেশ সফর। যদি সামনের সপ্তাহের মধ্যে কোনও রফাসূত্র না বেরোয় তাহলে প্রতি ক্রিকেটারের বিরুদ্ধে আলাদা আলাদা করে আদালতে মামলা দায়ের করবে ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জেমস সাদারল্যান্ড জানিয়েছেন দীর্ঘদিন ধরে এই মারাত্মক ঝামেলা চলছে। আগামী সপ্তাহের মধ্যে যদি সেই বিতর্কের নিষ্পত্তি না হয় তাহলে নিরপেক্ষ আম্পায়ারের সাহায্য নিতে হবে। বিরক্ত সাদারল্যান্ড জানিয়েছেন, ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনও একটা রফা সূত্র বেরোনই উচিত।

মেলবোর্নে সাংবাদিকদের জেমস সাদারল্যান্ড জানিয়েছেন , ' আমার চাই প্লেয়ারার সকলেই চুক্তিতে থাকুক, চাকরিতে থাকুক। কিন্তু অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাসোসিয়েশান যেভাবে পুরো বিষয়টিকে অচল করে দিয়েছে। এমন অবস্থা, যে সামনে বাংলাদেশ সফর, ভারত সফর এমনকি সামনের অ্যাশেস সফরও অনিশ্চিত। '
আরও একবার দু 'পক্ষকে শেষবারের মত পুরো বিষয়টি মিটিয়ে নেওয়ার আর্জি জানিয়েছেন জেমস সাদারল্যান্ড।তাঁর সাফ কথা ক্রিকেটারদের সংস্থার কাছে জানতে চাওয়া হবে তারা ঠিক কি চায়। তারা কি চায় ২৩০ জন ক্রিকেটার এরকমভাবেই চাকরি হারান।
এদিকে পুরোন মউ শেষ হয়ে যাওয়ার পর ১ জুলাই থেকে অস্ট্রেলিয়ার তাবড় ক্রিকেটাররা সকলেই বেকার। এখন ভারতের বিরুদ্ধে সিরিজের আগে তাদের বেকারত্ব ঘুচবে সেই আশায় বসে রয়েছেন তারা।












Click it and Unblock the Notifications