AUS vs IND: পন্থ-বুমরাহের দিকেই বাড়তি নজর অজিদের, পাল্টা রণকৌশলের বার্তা কামিন্সের

চলতি বছরের শেষেই বর্ডার-গাভাসকর ট্রফিতে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। বিগত কয়েকটি টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে টেক্কা দিয়েছে ভারত। এবারও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপাতত ভারত ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে। কিন্তু কয়েক মাস আগে থেকেই অজিরা শুরু করে দিল‌ তাদের মাইন্ড গেম।

দুর্ঘটনার পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন করেই শকতান করেছেন ঋষভ পন্থ। আগামী দিনে লাল বলের ক্রিকেটে তিনি যে ভারতীয় দলের সেরা অস্ত্র হতে চলেছেন তা প্রমাণ করে দিয়েছেন। ২০২১ সালে অস্ট্রে‌লিয়ার বিরুদ্ধে টেস্টে দুরন্ত ইনিংস খেলেছিলেন পন্থ। সেই স্মৃতি বোধহয় এখন টাটকা অস্ট্রেলিয়ানদের। তাই পন্থের দিকে বিশেষ নজর অজিদের।

পন্থের খেলার স্টাইলের দিকে বিশেষ ভাবে নজর করছে অস্ট্রেলিয়া। তাঁর শক্তি দুর্বলতার জায়গাগুলো এখন থেকেই নোট করতে শুরু করেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু অস্ট্রেলিয়া সফরে পন্থকে চুপ করিয়ে রাখাই যে তাঁদের মূল‌ লক্ষ্য সেটাও উল্লেখ করেছেন কামিন্স।

অজি অধিনায়ক বলেছেন, "ঋষভ পন্থ বরাবরই অসাধারণ রিভার্স শট খেলতে পারে। সেটা ওর খেলার একটা অংশ মাত্র। সেটার বিরুদ্ধে আমরা রণকৌশল সাজিয়ে নিই। তবে বর্তমানে ওর কিছু অদ্ভূত শট এখন সাধারণ হয়ে গিয়েছে। প্রতিটা সিরিজেই পন্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আমাদের চেষ্টা হবে ওকে চুপ করিয়ে রাখা।"

অস্ট্রেলিয়া সফরে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে জসপ্রীত বুমরাহ। বর্ডার-গাভাসকর ট্রফিতে তিনিই হবেন ভারতের প্রধান পেসার। ভারতের তারকা পেসারকে নিয়ে স্টিভ স্মিথ বলেছেন, 'বুমরাহ খুব ভালো একজন বোলার। ওকে নতুন বল, কিছুটা পুরনো কিংবা পুরনো বলে ফেস করতে হবে কিনা জানি না। । ওর দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই। তর্কাতীত ভাবে সব ফরম্যাটেই বিশ্বের সেরা পেসার বুমরাহ।'

বছরের শেষেই ডনের দেশে যাবে টিম ইন্ডিয়া। চলতি বছরের ২২ নভেম্বর প্রথম টেস্ট হবে পার্থে। গত কয়েক বছর সিরিজ শুরু হয়েছিল ব্রিসবেনে। অ্যাডিলেডের ওভাল স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর। যা দিন-রাতের পিঙ্ক বলের টেস্ট।

বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করতে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও আরও উন্নতির সুযোগ থাকছে।ম্যাচ। চিপকে বাংলাদেশকে ২৮০ রানে হারিয়ে ভারত সংগ্রহ করেছে আরও ১২ পয়েন্ট। ফলে সবমিলিয়ে ভারতের পয়েন্ট সংখ্যা এখন ৮৬,দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। ১২ ম্যাচ খেলে অজিদের পয়েন্ট সংখ্যা ৯০। পয়েন্ট শতাংশ ৬২.৫০।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+