Pat Cummins: প্যাট কামিন্স ভারত সফরেই খেলতে পারার বিষয়ে আত্মবিশ্বাসী, বিশ্বকাপের আগে স্বস্তি অস্ট্রেলিয়ার

Pat Cummins: বিশ্বকাপের আগে দুশ্চিন্তা কমছে অস্ট্রেলিয়ার। ভারতে অক্টোবরের শুরু থেকে বিশ্বকাপ। তার আগেই পুরো ফিট হয়ে মাঠে নেমে পড়তে পারবেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তিনি নিজে ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজেই প্রত্যাবর্তনের বিষয়ে আশাবাদী।

ওভালে শেষ অ্যাশেজ টেস্ট চলাকালীন কনুইয়ে চোট পেয়েছিলেন কামিন্স। ব্যান্ডেজ বেঁধেই তিনি টেস্টটি খেলেন। তবে ব্যাটিংয়ের সময় অস্বস্তি ধরা পড়ছিল। পরে ফ্র্যাকচার ধরা পড়ে। এখন সেরে ওঠার পথে কামিন্স।

Pat Cummins: কামিন্স ভারত সফরেই খেলতে পারার বিষয়ে আত্মবিশ্বাসী

অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্টের প্রথম দিনই চোট পান কামিন্স। চোট পাওয়ার পর শক্ত করে ব্যান্ডেজ বা কাস্ট বেঁধেই তিনি খেলা চালিয়ে যান। জানা গিয়েছে, বাঁ হাতের কনুইয়ে যে ফ্র্যাকচার ধরা পড়েছে তা সারতে সপ্তাহ ছয়েক লাগবে। ফলে সেপ্টেম্বরের মাঝামাঝি নাগাদ তিনি পুরো ফিট হয়ে যাবেন। অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকায় ৭ থেকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে ৫টি ওডিআই খেলবে।

চলতি মাসেই অস্ট্রেলিয়া রওনা হচ্ছে দক্ষিণ আফ্রিকা সফরে। ৩০ অগাস্ট থেকে শুরু তিন ম্যাচের টি ২০ সিরিজ। তারপর পাঁচ ম্যাচের একদিনের সিরিজ। দক্ষিণ আফ্রিকায় কামিন্স কবে যাবেন এখনও স্পষ্ট নয়। সেখানে তাঁর খেলার সম্ভাবনাও কম। দক্ষিণ আফ্রিকা থেকে ভারত সফরে আসবে অস্ট্রেলিয়া।

ভারতে তিন ম্যাচের একদিনের সিরিজ ২২ সেপ্টেম্বর থেকে। কামিন্স এক অনুষ্ঠানে বলেছেন, দক্ষিণ আফ্রিকায় যাচ্ছি। বিশ্বকাপের আগে কয়েকটি ওডিআই ম্যাচ খেলব। ফলে কোনও অসুবিধা হবে না। কামিন্সের কথায়, প্রথমে চোট কতটা গুরুতর তা বুঝতে পারিনি। ব্যাটিংয়ের সময় বেশি যন্ত্রণা হচ্ছিল। খেলা যত এগিয়েছে তত চোট খারাপ জায়গায় পৌঁছয়। প্রথমে ভেবেছিলাম পেশীতে চোট, কিন্তু পরে বুঝতে পারি হাড়েই লেগেছে।

Pat Cummins: কামিন্স ভারত সফরেই খেলতে পারার বিষয়ে আত্মবিশ্বাসী

অ্যারন ফিঞ্চের অবসরের পর গত বছর কামিন্স ওডিআই অধিনায়কত্ব পান। কিন্তু ৬টির মধ্যে মাত্র দুটিতেই নেতৃত্ব দিয়েছেন। তাঁর অনুপস্থিতিতে ইংল্যান্ডের বিরুদ্ধে জশ হ্যাজলউড এবং ভারত সফরে স্টিভ স্মিথ অজিদের নেতৃত্ব দেন। দক্ষিণ আফ্রিকা সফরের নেতৃত্বে মিচেল মার্শ। অস্ট্রেলিয়ার ওডিআই দলে ভাগাভাগি করে অধিনায়কত্ব সামলানোকে ইতিবাচক হিসেবেই দেখছেন কামিন্স।

কামিন্সের কথায়, বিশ্বকাপের আগে যে ম্যাচগুলি রয়েছে তাতে সকলে সব ম্যাচ খেলবেন এটা নিশ্চিতভাবে বলা যায় না। কিন্তু একজন না খেললে আরেকজন তৈরি থাকছেব নেতৃত্ব দিতে। মার্শকে রিয়াল লিডার বলে উল্লেখ করে কামিন্স বলেন, টি ২০ দলের অধিনায়কত্বও দারুণ দক্ষতায় সামলে সাফল্য এনে দিতে পারবেন তিনি। ফলে কামিন্সের কথায় ইঙ্গিত, টি ২০ বিশ্বকাপে মার্শ নেতৃত্ব দিতে পারেন ক্যাঙারুদের। কামিন্সের পর ওডিআই দলের দায়িত্বও পাকাপাকিভাবে তাঁর কাঁধে যেতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+