Champions Trophy: অস্ট্রেলিয়া শিবিরে বিরাট ধাক্কা! ছিটকে গেলেন কামিন্স? অধিনায়ক হতে পারেন কে?
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি মাত্র কয়েকটা দিন, এরইমধ্যে বিরাট ধাক্কা আস্ট্রেলিয়া শিবিরে। চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যেতে চলেছেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়া দলের কোচ এমনই আভাস দিয়েছেন। পাশাপাশি জানা যাচ্ছে হ্যাজলউডও চোটের কারণে নাও খেলতে পারেন।
বর্ডার-গাভাসকর ট্রফিতে চোট পেয়েছিলেন কামিন্স। কিন্তু তাঁকে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিলেন নির্বাচকরা। কিন্তু অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডো জানিয়েছেন গোড়ালিতে চোটের কারণে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাও খেলতে পারেন কামিন্স। পারিবারিক কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেন কামিন্স।

অস্ট্রেলিয়ার কোচ জানিয়েছেন, প্রাথমিকভাবে আমাদের ভাবনায় আছে দুটি নাম একজন স্মিথ এবং অন্যজন ট্রাভিস হেড। ইতিমধ্যেই আমরা তাদের সঙ্গে কথা বলেছি। কে নেতৃত্বে দেবেন সেটা পরে জানানো হবে। উল্লেখ্য ১১ ফেব্রয়ারির মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বদল করা সম্ভব। কামিন্সের অনুপস্থিতিতে স্টিভ স্মিথই অস্ট্রেলিয়া দলকে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে নেতৃত্ব দিচ্ছেন। স্মিথের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন অস্ট্রেলিয়া দলের কোচ।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেন কামিন্স। কামিন্সের নেতৃত্বে বর্ডার-গাভাসকর ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া। গোটা সিরিজে মোট ১৬৭ ওভার করেছেন । মোট ২৫ উইকেট নিয়েছেন কামিন্স। ২০২৩ একদিনের বিশ্বকাপের খেতাব কামিন্সের নেতৃত্বেই ঘরে তোলে অস্ট্রেলিয়া শিবির। ২০২৩ সালে টেস্ট চ্যাম্পিয়ন্সশিপ ফাইনালেও তাঁর নেতৃত্বেই অস্ট্রেলিয়া দল।
অস্ট্রেলিয়া রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির বি গ্রুপে। তাঁদের সঙ্গে রয়েছে আফগানিস্তান, ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা। তাঁদের গ্রুপের ম্যাচগুলি হবে রাওয়ালপিন্ডি এবং লাহোরে। কিন্তু কামিন্সের মতোই জস হ্যাজলউডও নাও খেলতে পারেন আইসিসির মেগা ইভেন্টে।
২০২৩ সালের একদিনের বিশ্বকাপ জয়ী দল থেকে বাদ পড়েছেন তিন ক্রিকেটার। ক্যামেরন গ্রিনের চোটের জন্য এখন মাঠের বাইরে আছেন , ডেভিড ওয়ার্নার অবসর নিয়েছেন এবং সিন অ্যাবট দল থেকে এমনিই বাদ পড়েছেন। ফলে দলে খুব চমক আছে সেটা বলা যাবে। আসলে দল নিয়ে খুব বেশি পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটেনি অজি নির্বাচকরা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications