আইপিএল ২০২৩ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন প্যাট কামিন্স, কেকেআর-এর উদ্দেশ্যে কী লিখলেন টুইটারে?

আইপিএল ২০২৩ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন প্যাট কামিন্স, কেকেআর-এর উদ্দেশ্যে কী লিখলেন টুইটারে?

আসন্ন আইপিএল ২০২৩ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়ার টেস্ট এবং ওডিআই দলের অধিনায়ক প্যাট কামিন্স। মঙ্গলবারে টুইট করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্যাট কামিন্স। আন্তর্জাতিক ক্রিকেটকে প্রাধান্য দিয়েই আইপিএল থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন কামিন্স। দেশের হয়ে ক্রিকেটকে প্রাধান্য দেওয়ার জন্যই তাঁর এই সিদ্ধান্ত এবং তাঁর কথা বোঝার জন্য কলকাতা নাইট রাইডার্সকে ধন্যবাদ জানিয়েছেন কামিন্স।

আইপিএল থেকে সরে দাঁড়ালেন প্যাট কামিন্স:

আসন্ন আইপিএল ২০২৩ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের প্যাট কামিন্স। মঙ্গলবার টুইট করে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন কামিন্স। কামিন্স বলেছেন, "আগামী বছর আইপিএল-এ না খেলার কঠিন সিদ্ধান্ত আমি গ্রহণ করেছি।" ১৫ নভেম্বর আইপিএল ফ্রাঞ্চাইজিগুলির জন্য ডেডলাইন নিজেদের রিটেন করা এবং রিলিজ করা ক্রিকেটারদের নাম বিসিসিআই-এর কাছে জমা দেওয়ার জন্য। সেই দিনই সকালে টুইট করলেন কামিন্স।

দেশের হয়ে ক্রিকেটে বেশি মনযোগ দেওয়ার কারণেই এই সিদ্ধান্ত:

দেশের হয়ে ক্রিকেটে বেশি মনযোগ দেওয়ার কারণেই এই সিদ্ধান্ত:

আগামী বছর ব্যস্ত সূচি রয়েছে অস্ট্রেলিয়া দলের। দেশের ক্রিকেটকে বেশি সময় দেওয়ার জন্য এবং তাতে বেশি মনযোগ দেওয়ার জন্যই নিজের এই সিদ্ধান্ত গ্রহণ জানিয়েছেন কামিন্স। তিনি বলেছেন, "আগামী ১২ মাসে টেস্ট এবং ওডিআই ক্রিকেটে ব্যস্ত সূচি রয়েছে। ফলে অ্যাশেজ এবং বিশ্বকাপের আগে কিছুটা বিশ্রাম নেব।"

কলকাতা নাইট রাইডার্সকে ধন্যবাদ:

তাঁর কথা বোঝার জন্য অস্ট্রেলিয়ার অধিনায়ক ধন্যবাদ জানিয়েন নিজের ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে। কেকেআর-কে ধন্যবাদ জানিয়ে প্যাট কামিন্স বলেছেন, "অসংখ্য ধন্যবাদ কেকেআর-কে আমার দিকটা বোঝার জন্য। অসাধারণ ক্রিকেটার এবং স্টাফ রয়েছেন এই দলে এবং আমি আশা করি দ্রুতই তাদের সঙ্গে যোগ দিতে পারবো।" মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেল ৫'টার মধ্যে আইপিএল ফ্রাঞ্চাইজিগুলিকে নিজেদের রেটেন করা এবং রিলিজ করা ক্রিকেটারদের তালিকা জমা করতে হবে।

শুধু বল হাতেই নয় কলকাতা নাইট রাইডার্সকে ব্যাট হাতেও একাধিক ম্যাচ জিতিয়েছেন কামিন্স। তাঁর মত ঊচ্চ মানের ক্রিকেটারের না থাকাটা আগামী মরসুমে সমস্যায় ফেলতে পারে নাইটের।

অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে প্যাট কামিন্স:

অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে প্যাট কামিন্স:

অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে প্যাট কামিন্স গত বছর অ্যাশেজে ঘরের মাঠে ৪-০ ব্যবধানে পরাজিত করে ইংল্যান্ডকে। পাকিস্তানের বিরুদ্ধে তাদের মাঠে গিয়ে কামিন্সের নেতৃত্বে সিরিজ জেতে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার টি২০ দলের অংশ ছিলেন কামিন্স, যদিও অ্যারন ফিঞ্চের নেতৃত্বে সেই দল সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারেনি নিজেদের মাটিতেই। বর্ডার-গাভাসকর সিরিজ খেলার জন্য নতুন বছরের শুরু দিকেই ভারতে আসবে অস্ট্রেলিয়া দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+