T20 World Cup: টি২০ বিশ্বকাপ জয়ের রেশ সংসদের অধিবেশনেও, রোহিতদের শুভেচ্ছা রাজ্যসভা-লোকসভায়
বিশ্বসেরা ভারতের জয়জয়কার এবার সংসদ ভবনেও। টি২০ বিশ্বকাপ জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানানো হল সংসদের উভয় কক্ষের পক্ষ থেকে। সোমবার লোকসভা অধিবেশনের শুরুতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলের এমন অভূতপূর্ব জয়কে শুভেচ্ছা জানালেন স্পিকার ওম বিড়লা এবং গোটা সংসদ ভবন।
সোমবার লোকসভার অধিবেশন বসতেই স্পিকার ওম বিড়লা সাংসদদের ভারতের বিশ্বকাপ জয়ের কথা উল্লেখ করেন। তার পর রোহিতদের সাফল্যের জন্য অভিনন্দন এবং ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান। সে সময় উপস্থিত সংসদেরাও টেবিল চাপড়ে অভিনন্দন জানান ভারতীয় দলকে। উল্লেখ্য, শনিবার ভারতের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর সোমবার প্রথম বসল সংসদের অধিবেশন।

লোকসভার পাশাপাশি রাজ্যসভার পক্ষ থেকেও টি২০ বিশ্বকাপে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের জয়ের জন্য অভিনন্দন জানানো হয়। রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখর জানিয়েছেন, টুর্নামেন্টে ভারতীয় দলের দুর্দান্ত জয়ে পুরো দেশ উচ্ছ্বসিত।
উপরাষ্ট্রপতি তাঁর বার্তায় বলেছেন, বার্বাডোজে গৌরবময় অধ্যায় সৃষ্টি হয়েছে, ভারত ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। আমাদের খেলোয়াড়রা অসাধারণ পারফরম্যান্স করেছে। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকেছে এবং এটি তাদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের প্রমাণ। এটি টিমওয়ার্ক, স্থিতিস্থাপকতা এবং শ্রেষ্ঠত্বের নিরলস সাধনার উদযাপন।'
#WATCH | Lok Sabha Speaker Om Birla and the House congratulates Cricket Skipper Rohit Sharma and the entire Team India on winning #T20WorldCup2024 pic.twitter.com/MOI144KSxh
— ANI (@ANI) July 1, 2024
এরপর রাজ্যসভা জুড়ে "ভারত, ভারত!" স্লোগান উঠে। একইসঙ্গে তিনি আরও বলেন, এই জাতীয় ঐতিহাসিক সাফল্য আমাদের দেশের প্রতিটি নাগরিককে বড় স্বপ্ন দেখতে, কঠোর পরিশ্রম করতে এবং সাফল্য অর্জন করতে অনুপ্রাণিত করবে।
Thank you so much @narendramodi sir for your kind words. The team and I are very proud to be able to bring the cup home and are truly touched by how much happiness it has brought everyone back home. https://t.co/d0s3spHw4y
— Rohit Sharma (@ImRo45) July 1, 2024
ভারতের বিশ্বকাপ জয়ের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরাট কোহলি, রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়কে আলাদা আলাদা ভাবে ফোন করে শুভেচ্ছা জানান। এবার প্রধানমন্ত্রীকে পাল্টা ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন রোহিত শর্মা।
রোহিত প্রধানমন্ত্রীকে উত্তর দিয়ে লিখেছেন, "আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় নরেন্দ্র মোদী স্যার, আপনার সদয় কথার জন্য। আমাদের দল এবং আমি কাপটি ঘরে আনতে পেরে খুব গর্বিত এবং এই জয় আমাদের দেশের প্রতিটি মানুষকে কতটা আনন্দ দিয়েছে তা দেখে সত্যিই মুগ্ধ।"
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications