প্যারিসে ছুরিকাহত ম্যান ইউনাইটেড ভক্ত! পিএসজির-জয় উদযাপনে ঘটে গেল হিংসাত্মক ঘটনা
বৃহস্পতিবার প্যারিস সাঁ-জাঁ-র বিরুদ্ধে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের দুর্দান্ত জয়ের পর ইংরেজ ক্লাবটির এক সমর্থককে ছুরিকাঘাত করেছে এক ট্যাক্সি ড্রাইভার।
বৃহস্পতিবার (৭ মার্চ) ভোরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর ম্যাচে প্যারিসের মাঠে একেবারে শেষ মুহূর্তে রাশফোর্ডের পেনাল্টি গোলে সাঁ জাঁ-কে ১-৩ ব্যবধানে পরাজিত করে শেষ আটে পৌঁছে গিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। আর এরপরই প্রিয় দলের জয়ে আনন্দ করতে গিয়ে প্যারিসে এক ট্যাক্সি ড্রাইভারের হাতে ইংরেজ ক্লাবটির এক সমর্থক ছুরিকাহত হয়েছেন, এমনটাই জানা গিয়েছে।

ফরাসী পুলিশ সূত্রে ওই হামলার কথা স্বীকার করে নেওযা হয়েছে। জানানো হয়েছে ৪৪ বছরের ম্য়ান ইউনাইটেড সমর্থকের অপারেশন করা হয়েছে এবং আপাত তিনি সুস্থই আছেন।
স্কাই স্পোর্টস-এর প্রতিবেদন অনুযায়ী, প্রিয় দলের দুর্দান্ত জয় দেখার পর ওই সমর্থক ও তাঁর দুই বন্ধু ট্যাক্সিতে হোটেলে ফেরার পথেই উচ্ছ্বাসে মাতেন। যা মেনে নিতে পারেননি ট্যাক্সি-চালক। তিনি গাড়ি থামিয়ে তাঁদের নেমে যেতে বলেন। তাতে রাজি না হওয়ায় ট্যাক্সি-চালক ছুরি বের করেন। তিন ম্য়ান ইউনাইটেড সমর্থকের মধ্যে এক মহিলা ছিলেন। তাঁকে ছুরি দিয়ে আঘাত করার হুমকি দেন চালক।
ওই মহিলাকে বাঁচাতে যেতেই চালক অপর পুরুষ যাত্রীকে ছুরি দিয়ে আঘাত করে ওই জায়গা থেকে পালিয়ে যান। এরপরই ওই সমর্থককে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সংবাদপত্রের খবর অনুযায়ী ফরাসী পুলিশ এই ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। কিন্তু, আঘাত করা হয় যে ছুরিটি দিয়ে, তা এখনও মেলেনি।












Click it and Unblock the Notifications