গুয়াহাটি টেস্টে গিলের অনুপস্থিতিতে ভারতের নেতৃত্বে পন্থ, দক্ষিণ আফ্রিকা পাচ্ছে না রাবাডাকে

গুয়াহাটিতে এই প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে সমতা ফেরানোর লড়াইয়ে নামতে হচ্ছে ভারতকে।

তাড়াতাড়ি সূর্যাস্ত হয় বলে এই টেস্টে মধ্যাহ্নভোজের বিরতির সময় হবে চা পানের বিরতি। চা বিরতির সময় হবে লাঞ্চ। খেলা শুরু হবে সকাল ৯টা থেকে।

ভারত এই টেস্টে পাচ্ছে না অধিনায়ক শুভমান গিলকে। ফলে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা এই টেস্টেও পাচ্ছে না তারকা পেসার কাগিসো রাবাডাকে। পন্থ এদিন স্বীকার করলেন, একটি মাত্র টেস্টে নেতৃত্ব দেওয়া তাঁর জন্য 'সেরা পরিস্থিতি' নয়। তবে এই চ্যালেঞ্জ নিয়ে তিনি খুব বেশি চিন্তিতও নন।

পন্থ বলেন, "একটি মাত্র ম্যাচ অধিনায়কের জন্য সেরা পরিস্থিতি নয়, তবে এই সম্মান দেওয়ার জন্য আমি বিসিসিআইয়ের কাছে কৃতজ্ঞ। মাঝে মাঝে বড় কোনও ঘটনা নিয়ে বেশি চিন্তা করলে তা কাজে দেয় না। আমি অতিরিক্ত চিন্তা করতে চাই না। প্রথম টেস্টটি আমাদের জন্য কঠিন ছিল এবং টেস্ট জেতার জন্য যা যা প্রয়োজন, আমরা সেটাই করব।

গিলের বদলি হিসেবে কাকে খেলানো হবে তা টিম ম্যানেজমেন্ট এরই মধ্যে ঠিক করে ফেলেছে বলে জানান পন্থ। তবে কোন ক্রিকেটার একাদশে আসবেন তা খোলসা করেননি তিনি। শুধু বললেন, যিনি খেলবেন তিনি জানেন যে একাদশে থাকবেন। পন্থ জানেন এই টেস্টে যে তাঁকে নেতৃত্ব দিতে হবে, তা জানতে পেরেছেন গতকাল সন্ধ্যায়।

পন্থের কথায়, "আমি প্রথাগত হতে চাই এবং একই সঙ্গে নতুন চিন্তাভাবনাও যুক্ত করতে চাই। একটি সুন্দর ভারসাম্য রাখতে চাই। আমাদের সব কিছু সহজ রাখতে হবে এবং যে দল ভালো ক্রিকেট খেলবে, তারাই জিতবে।" গিলকে নিয়ে পন্থ বলেন, শুভমান ম্যাচটি খেলার জন্য আগ্রহী ছিলেন। শরীর সায় না দেওয়া সত্ত্বেও দৃঢ়তা দেখিয়েছেন। এমন মনোভাবই আমরা দেখতে চাই।

মনে করা হচ্ছে, অক্ষর প্যাটেলকে বাইরে রেখে বি সাই সুদর্শন ও নীতীশ কুমার রেড্ডিকে খেলানো হবে। গুয়াহাটির পিচের চরিত্র কেমন হবে তা নিয়েও রয়েছে জল্পনা। তবে প্রথমদিকে ব্যাটারা সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। পরের দিকে বল ঘুরতে পারে। দক্ষিণ আফ্রিকা উইয়ান মুল্ডারের জায়গায় স্পিনার সেনুরান মুথুসামীকে খেলাতে পারে, কিংবা ডেওয়াল্ড ব্রেভিসকে দলে নিয়ে ব্যাটিং গভীরতা বাড়াতে পারে। সেক্ষেত্রে ট্রিস্টান স্টাবস ব্যাটিং অর্ডারে উপরের দিকে আসতে পারেন।

ভারতের সম্ভাব্য একাদশ- যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, বি সাই সুদর্শন, ধ্রুব জুরেল, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ- এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, উইয়ান মুল্ডার বা ডেওয়াল্ড ব্রেভিস বা সেনুরান মুথুসামী, টনি ডি জোর্জি, তেম্বা বাভুমা (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইন (উইকেটকিপার), করবিন বশ, মার্কো জানসেন, সাইমন হার্মার, কেশব মহারাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+