টিম তুলে নেওয়ার হুমকি , আইপিএলে পন্থের বড় শাস্তি

দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে তার দলের ম্যাচ চলাকালীন আচরণবিধি লঙ্ঘনের জন্য তার ম্যাচ-ফির ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। পন্থকে আইপিএল কোড অফ কন্ডাক্টের ধারা ২.৭ এর অধীনে লেভেল ২ অপরাধের জন্য শাস্তি দেওয়া হয়েছে।

টিম তুলে নেওয়ার হুমকি , আইপিএলে পন্থের বড় শাস্তি

পাশাপাশি দিল্লি ক্যাপিটালসের শার্দুল ঠাকুরকে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে তার দলের ম্যাচের সময় টাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আচরণবিধি লঙ্ঘনের জন্য তার ম্যাচ-ফির ৫০ শতাংশ জরিমানা করেছে।

এতদিন স্লো ওভার রেটের জন্য দু'বার ম্যাচ ফি কাটা গিয়েছে রোহিত শর্মার। একবার এই সমস্যায় পড়েছেন কেএল রাহুল, কিন্তু ঋষভ পন্তের একদম ১০০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে। তার কারণ অবশ্যই স্লঅন ওভার রেট নয়।

গতকাল রাজস্থান বনাম দিল্লি ম্যাচে শেষ ওভারে চরম নাটকীয়তায় পৌঁছে যায়। শেষ ওভারে ৩৬ রান মানে ছয় ছক্কার দরকার ছিল। এমন সময়ে রভম্যান পাওয়েল তিন বলে তিন ছক্কা হাঁকিয়ে দেন। বল করছিলেন ম্যাককয়ে। চতুর্থ বল কোমরের উপরে ফুল টস হয়ে আসে। আম্পায়ার লিগাল ডেলিভারি দেন ওই বলটিকে, যা আদতে নো বল হওয়ার কথা ছিল। আর নো বল মানে ফ্রি হিট।

ম্যাচের চরম পরিবর্তন আনতে পারত ওই নো বল, কিন্তু আম্পায়ার তা না দেওয়ায় টিম তুলে নেবার সিদ্ধান্ত নেন অধিনায়ক পন্থ। তিনি পাওয়েল ও শার্দূলকে ডেকে নেন। তাঁরা চলেও যাচ্ছিলেন। আটকে দেন আম্পায়ার বলেন, এভাবে ম্যাচ শেষ না করে যাওয়া যাবে না। তাতেও রাজি ছিল না দিল্লি। শেষ দুই বল প্রায় না খেলার মতোই খেলে। কারণ তখন আর কিছু করারও ছিল না।

দোষ আম্পায়ারেরও ছিল যে স্পষ্ট নো বল নাকচ করে দেওয়া, কিন্তু দল তুলে নেওয়ার জন্য এবং তাতে সায় দেওয়ার জন্য দোষী করা হয়েছে পন্থ ও শার্দূলকে। পন্তের কাটা যাচ্ছে ১০০ শতাংশ ম্যাচ ফি, শার্দূলের ৫০ শতাংশ। আইপিএল কমিটি কোড অফ কন্ডাক্টের ধারা ২.৮ এর অধীনে লেভেল ২ অপরাধে দুই ক্রিকেটারের উপর এই শাস্তি দেন। দিল্লির সহকারী কোচ, প্রভিন আমরে। তিনিও এই ঘটনায় সায় দেন।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তার দলের ম্যাচ চলাকালীন এমন আচরণবিধি লঙ্ঘনের জন্য তাঁরও ম্যাচ-ফির ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। এই অপরাধে এক ম্যাচের নিষেধাজ্ঞাও ভোগ করতে হবে তাঁকে। অর্থাৎ তাঁকে ডাগ আউটে বসতে দেওয়া হবে না। ক্রিকেট এমন দল তুলে নেওয়ার ঘটনার সাক্ষি ঠেকেছে বহুবার। আইপিএলে এমন ঘটনা খুব একটা দেখা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+